উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডায়াবিটিস থেকে হার্টের অসুখ সব ধরনের রোগ নিয়ন্ত্রণে কাজে আসে দারুচিনি। তবে এটি খাওয়ার সময় কিছু ভুল এড়িয়ে না চললে কিন্তু কোনও পুষ্টিগুণই পাবেন না। তাই দারুচিনির (Cinnamon) জল খাওয়ার আগে এই বিষয়গুলি মাথায় রাখুন।
১. দারুচিনির জল বা চা বানানোর সময়ে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। ঈষদুষ্ণ জলে ভিজিয়ে রাখলেই কাজ হবে। খুব বেশি ফোটালে কিন্তু দারুচিনির গুণ নষ্ট হয়ে যায়।
২. সারাদিনে ১ থেকে ২ চা চামচের বেশি দারুচিনি না খাওয়াই ভালো। কোনও কিছু খাওয়ার আধ ঘণ্টা আগে দারুচিনির জল খাওয়া ভালো। এতে রক্তের শর্করার মান নিয়ন্ত্রণে থাকে, অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমে। টানা এক মাস খাওয়ার পর অবশ্যই কিছু দিনের বিরতি নিতে হবে। গরমের সময় রোজ দারুচিনি না খাওয়াই ভালো, কারণ এই মশলা শরীর গরম করে।
৩. বাজার থেকে দারুচিনি কেনার সময় গোটা কিনুন, দারুচিনির গুঁড়ো ব্যবহার না করাই ভালো। বাড়িতে দারুচিনি গুঁড়ো করার সময়েও অনেকটা একসঙ্গে করবেন না। দারুচিনির গুঁড়ো বেশিদিন ফেলে রাখলে তার গুণ নষ্ট হয়ে যায়।
