Chris Gayle | কাশ্মীরে খেলতে এসে প্রতারণার শিকার গেইল

Chris Gayle | কাশ্মীরে খেলতে এসে প্রতারণার শিকার গেইল

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শ্রীনগর: হরমনপ্রীত কাউর ব্রিগেডের বিশ্বজয়ে মেতে আসমুদ্র হিমাচল। রবিবাসরীয় রাত থেকে আতশবাজির রোশনাইয়ে আলোকিত গোটা দেশ। এরমধ্যেই ন্যক্কারজনক ঘটনা ভারতীয় ক্রিকেটে। ভূস্বর্গ জম্মু ও কাশ্মীরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে এসে প্রতারিত হলেন ক্রিস গেইল। খেলোয়াড়দের পারিশ্রমিক না দিয়ে, হোটেলের বিল না মিটিয়ে পালিয়েছে লিগের আয়োজকরা!

২৩ অক্টোবর ‘ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ’ শুরু হয়। ৮ নভেম্বর ফাইনাল হওয়ার কথা ছিল আট দলীয় লিগের। যদিও তার অনেক আগেই গত শনিবার (১ নভেম্বর) বেপাত্তা আয়োজক মোহালির ‘যুব সোসাইটি’ নামের সংস্থাটি। খেলোয়াড়রা পারিশ্রমিক না পাওয়ায় খেলতে বেঁকে বসে বলে খবর। তারপরই কাউকে না জানিয়েই শহর ছাড়ে আয়োজক সংস্থাটি।

৯ নভেম্বর পর্যন্ত হোটেলের সঙ্গে চুক্তি ছিল। যদিও কোনও বিলই আয়োজকরা মেটায়নি। ফলে হোটেলেই আটকে যান কাশ্মীরের লিগে খেলতে আসা গেইল, থিসারা পেরেরা, জেসি রাইডারের মতো আন্তর্জাতিক তারকা। খবর, নিজের উদ্যোগে গেইল ফিরে গেলেও অনেকেই বিপদে পড়েছেন। কী করবেন বুঝে উঠতে পারছেন না।

স্থানীয় প্রশাসন বা জম্মু ও কাশ্মীর ক্রিকেট সংস্থা দায় নিতে রাজি নয়। তাদের সাফ কথা, নিয়ম মেনেই আবেদন করেছিল আয়োজকরা। তাই অনুমতি দেওয়া হয়। একই কারণে শ্রীনগরের বক্সি স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দেওয়া হয় লিগের জন্য। ক্রিকেটাররা রবিবার স্টেডিয়ামে গিয়ে আয়োজকদের দেখতে পায়নি। তারপরই বিষয়টি সামনে আসে। অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রশাসনের তরফে আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *