চোপড়া: বেআইনিভাবে বালি পাচার হওয়ায় চোপড়া(Chopra) ব্লকের বালিখাদানে অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার দিনভর চলে এই অভিযান। বর্ষায় নদী থেকে বালি তোলা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞার মেয়াদ এখনও শেষ হয়নি। কিন্তু ব্লকের বিভিন্ন এলাকায় দেদার বালিচুরি বেড়েছে। চোপড়া(Chopra) থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে এদিন সাতসকালে সোনাপুর মহানন্দা ঘাটে অভিযান শুরু করে পুলিশ। এদিন পুলিশ স্থানীয় একজনকে গ্রেপ্তারের পাশাপাশি ১ টি আর্থমুভার ও ১ টি ট্র্যাক্টর বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। অন্যদিকে অভিযানে এদিন ১২টি থার্মোকলের বোর্ড সহ বালি তোলার কিছু সরঞ্জাম পুলিশ দাঁড়িয়ে থেকে নষ্ট করেছে।
