Chief of the opposition | বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু, শমীক! আমন্ত্রন পত্রে তথ্য ভুল ছাপল মেট্রো কর্তৃপক্ষ

Chief of the opposition | বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু, শমীক! আমন্ত্রন পত্রে তথ্য ভুল ছাপল মেট্রো কর্তৃপক্ষ

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি কলকাতায় তিনটি মেট্রো (Metro) পথের সূচনা করবেন। যশোহর রোড মেট্রো স্টেশনে ওই অনুষ্ঠানটি হবে। আর সেই কর্মসূচির আমন্ত্রণপত্র (invitation letter) ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক।

আমন্ত্রণপত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার (Chief of the opposition) ক্ষেত্রে দুইজনের নাম রয়েছে। একজন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari), অপর জন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। শুভেন্দু বিরোধী দলনেতা হলেও  শমীক রাজ্যসভার সাংসদ ও রাজ্য বিজেপির সভাপতি। এমন ভুল তথ্য সামনে আসতেই মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারী অনুষ্ঠানের কার্ডে কীভাবে এমন ভুল হল। আর তা যাচাই না করেই বা কীভাবে সেগুলি বিলি হয়ে গেল।

এব্যপারে মেট্রো কর্তৃপক্ষের দাবি, একটি অনুষ্ঠানের কাজে বহু মানুষ জড়িত থাকেন। কী ভাবে কার্ড প্রকাশ্যে এল, আমরা নিশ্চিত নই। ত্রুটি নজরে আসার সঙ্গে সঙ্গেই সমস্ত আমন্ত্রণপত্র বাতিল করে নতুন করে ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার রাত পর্যন্তও নতুন কার্ড ছাপা বা অতিথিদের হাতে পৌঁছনোর কোনও খবর মেলেনি।

এদিন বিকেল ৪টা ১৫ মিনিটে যশোহর রোড মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া–জয়হিন্দ বিমানবন্দর (ইয়েলো লাইন), নিউ গড়িয়া–বিমানবন্দর (অরেঞ্জ লাইন) এবং এসপ্ল্যানেড–শিয়ালদহ (গ্রিন লাইন) মেট্রোপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।উদ্বোধনের পর দমদমে সভা করবেন মোদি।

আমন্ত্রনের তালিকাভুক্ত অতিথিদের মধ্যে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, প্রতিমন্ত্রী রবনীত সিংহ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদের পাশাপাশি শুভেন্দু ও শমীকের নামও ছিল। আর সেখানেই এই দু’জনকেই বিরোধী দলনেতা হিসেবে উল্লেখ করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *