Chanchal Hospital Affected person Loss of life | রোগী মৃত্যুকে ঘিরে তুলকালাম চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে! চিকিৎসার গাফিলতির অভিযোগ

Chanchal Hospital Affected person Loss of life | রোগী মৃত্যুকে ঘিরে তুলকালাম চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে! চিকিৎসার গাফিলতির অভিযোগ

খেলাধুলা/SPORTS
Spread the love


চাঁচল: উত্তর মালদার স্বাস্থ্য পরিষেবার অন্যতম ভরসা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল (Chanchal Hospital Affected person Loss of life)। কিন্তু সেই হাসপাতালেই ফের রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল চত্বর। চিকিৎসার গাফিলতির অভিযোগে বৃহস্পতিবার হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিজনেরা। চিকিৎসায় দেরি হওয়ার কারণেই রোগীর মৃত্যু (Affected person Loss of life) হয়েছে বলে দাবি পরিবারের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম শেখ জিন্নাত (৬২)। তিনি হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)–২ ব্লকের সুলতাননগর মিশ্রপাড়া এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় সকাল সাড়ে আটটা নাগাদ তাঁকে চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের অভিযোগ, জরুরি বিভাগে ভর্তি করার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও কোনো চিকিৎসকের দেখা মেলেনি। প্রায় বিনা চিকিৎসায় পড়ে থাকার পর ওই বৃদ্ধের মৃত্যু হয়।

পরিবারের ক্ষোভ ও বিচার দাবি

মৃতের ছেলে শেখ সফিকুল ইসলাম কান্নায় ভেঙে পড়ে বলেন, “বাবার হার্টের সমস্যা ছিল। দ্রুত হাসপাতালে আনলেও কোনো চিকিৎসক সময়মতো আসেননি।” শোকাতুর পরিবারের প্রশ্ন, যদি সময়মতো পরিষেবাই না পাওয়া যায়, তবে এত বড় সুপার স্পেশালিটি হাসপাতাল থাকার অর্থ কী? মৃত বৃদ্ধের স্ত্রীও আক্ষেপ করে জানান, চিকিৎসকরা যদি অন্তত একটি ওষুধও দিতেন, তবে হয়তো তাঁর স্বামী বেঁচে যেতে পারতেন।।যদিও বিকেল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য

হাসপাতালের সুপার সুমিত তালুকদার জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পাওয়া গিয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া গোটা বিষয়টি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককেও (CMOH) জানানো হয়েছে বলে তিনি জানান। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *