CDS Anil Chauhan | নেহরুর পঞ্চশীল নীতিই কি কাল? চিনা আগ্রাসনের আবহে তোপ সিডিএস চৌহানের

CDS Anil Chauhan | নেহরুর পঞ্চশীল নীতিই কি কাল? চিনা আগ্রাসনের আবহে তোপ সিডিএস চৌহানের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


নয়াদিল্লি: জওহরলাল নেহরুর ছায়া থেকে যেন কিছুতেই বেরোতে পারছে না কেন্দ্র। হয়তো বা তাই নেহরুর সমালোচনা চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের গলাতেও (CDS Anil Chauhan)।

সম্প্রতি দেরাদুনে এক অনুষ্ঠানে সিডিএস চৌহান ১৯৫৪ সালের পঞ্চশীল চুক্তি নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রণনীতিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। জেনারেলের দাবি, নেহরু ভেবেছিলেন এই চুক্তির জোরে ভারতের উত্তর সীমান্ত নিয়ে চিনের সঙ্গে দীর্ঘকালীন বিবাদ চিরতরে মিটে গিয়েছে। কিন্তু চিনের দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্য ছিল ভারতের থেকে সম্পূর্ণ আলাদা।

স্বাধীনতার পর ব্রিটিশরা চলে গেলে সীমান্ত নির্ধারণের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় নেহরু তিব্বতকে চিনের অংশ হিসাবে স্বীকৃতি দিয়ে শান্তির পথ বেছে নিয়েছিলেন। ভারত মনে করেছিল, তিব্বত নিয়ে চিনের দাবি মেনে নিলে সীমান্তে স্থায়ী স্থিতিশীলতা আসবে। কিন্তু চৌহানের বক্তব্য, চিনের কাছে এই চুক্তি ছিল মূলত একটি বাণিজ্যিক কাঠামো মাত্র। সীমান্ত প্রশ্নে চিন তাদের অবস্থানে অনড় ছিল। পঞ্চশীল চুক্তিকে তারা কখনই সীমান্ত সমাধানের দলিল হিসাবে দেখেনি। ইদানীংকালের উত্তপ্ত আবহে সিডিএসের এহেন বিশ্লেষণ নেহরুর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে নতুন ভূ-রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *