Canine Stealing Toy | শপিং মলে খেলনা ‘চুরি’ পথকুকুরের! ভিডিও ভাইরাল হতেই মিলল নতুন পরিবার

Canine Stealing Toy | শপিং মলে খেলনা ‘চুরি’ পথকুকুরের! ভিডিও ভাইরাল হতেই মিলল নতুন পরিবার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড়দিনের ঠিক আগের ঘটনা। মেক্সিকোর একটি বিলাসবহুল শপিং মলে সাধারণ ক্রেতাদের ভিড়ের মাঝে হঠাৎই ঢুকে পড়ে এক পথকুকুর। তবে সে কেবল ঘুরে বেড়াতে আসেনি, তার নজর ছিল খেলনার দোকানে। কিন্তু দোকানের ভেতরে ঢুকে একটি পুতুল (Stuffed Animal) মুখে নিয়ে পালানোর চেষ্টা করতেই বাধে বিপত্তি। কিন্তু সেই ‘চুরির’ শেষটা যে এত সুন্দর হবে, তা হয়তো কেউ কল্পনাও করেনি।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কুকুরটি দোকান থেকে একটি খেলনা মুখে নিয়ে বের হতে যাচ্ছে। দোকানের কর্মীরা বাধা দিলে সে নাছোড়বান্দার মতো খেলনাটি কামড়ে ধরে থাকে। তার ভঙ্গি দেখে মনে হচ্ছিল, সে কোনোভাবেই প্রিয় সঙ্গীটিকে হাতছাড়া করতে রাজি নয়। প্রত্যক্ষদর্শী আলে রিভেরো জানান, “সে খেলনাটি নিয়ে যেতে চাইছিল, কর্মীরা কেড়ে নিতে চাইলে সে জেদ ধরে বসে থাকে।”

কুকুরটির এই জেদ আর সারল্য দেখে এগিয়ে আসেন শপিং মলে উপস্থিত কিছু ক্রেতা। তাঁরা নিজেদের পকেট থেকে খেলনাটির দাম মিটিয়ে দেন, যাতে কুকুরটি সেটি নিয়ে নির্ভয়ে যেতে পারে। দাম মেটানোর পর কুকুরটি মুখে খেলনা নিয়ে লেজ নাড়াতে নাড়াতে শপিং মল থেকে বেরিয়ে যায়।

গল্পটি এখানেই শেষ নয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়লে অ্যালান নামে এক পশুপ্রেমী যুবক কুকুরটির খোঁজ শুরু করেন। তিনি শপিং মল কর্তৃপক্ষের সহায়তায় সেটিকে খুঁজে বের করেন এবং পাকাপাকিভাবে নিজের কাছে নিয়ে যান (Adoption)। অ্যালান জানিয়েছেন, কুকুরটি এখন তাঁর বাড়িতেই আছে। সে কিছুটা দুরন্ত হলেও ভীষণ ভালোবাসতে জানে। ভিডিওর কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, “যাঁরা ওর জন্য খেলনাটি কিনে দিয়েছেন, ঈশ্বর তাঁদের মঙ্গল করুন।” আবার কেউ বলেছেন, “প্রাণীদের প্রতি মানুষের এই নিঃস্বার্থ ভালোবাসা সত্যিই জাদুকরী।”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *