Bunch of voter playing cards present in a rubbish dump in Raniganj asansol

Bunch of voter playing cards present in a rubbish dump in Raniganj asansol

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। এর মধ্যেই বাংলায় চলছে এসআইআর। যা নিয়ে চলছে জোর বিতর্ক। এর মধ্যেই আবর্জনার স্তূপে মিলল বহু ভোটার কার্ড। রানীগঞ্জ শহরের চিনকুটি মোড় সংলগ্ন একটি আবর্জনার স্তূপ থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধার হয়। যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে আবর্জনার স্তূপে কীভাবে এবং কোথা থেকে গুচ্ছ গুচ্ছ এত ভোটার কার্ড এল তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকী উদ্ধার হওয়া ভোটারকার্ডগুলি ভুয়ো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় আবর্জনার স্তূপে একাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। এসআইআর আবহে গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড কোথা থেকে এল তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে ঘটনায় খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনে। এর মধ্যেই এক যুবক জানান, বাড়ি ফিরছিলাম, সেই সময় ভাই ফোন করে জানায় আমার ভোটার কার্ড নাকি আবর্জনায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে তিনি দেখেন সত্যিই তাঁর নামে ভোটার কার্ড পড়ে রয়েছে। যদিও ওই যুবকের দাবি, বাড়িতে তাঁর ভোটার কার্ড সুরক্ষিত অবস্থাতেই রয়েছে। এমনকী কাউকেই তিনি ভোটার কার্ড ব্যবহার করতেও দেননি বলে দাবি ওই যুবকের। 

তাহলে কীভাবে ওই ভোটার কার্ড সেখানে এল? উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি ভুয়ো? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকার প্রাক্তন কাউন্সিলার আরিশ জালাল বলেন, ”এসআইআরের কাজ চলছে। এর মধ্যে ডাস্টবিনের মধ্যে এত ভোটার কার্ড কীভাবে এল তা প্রশাসনের খতিয়ে দেখা উচিৎ।” পুরো ঘটনায় প্রশাসনের গাফিলতি রয়েছে বলেও দাবি ওই নেতার। বলে রাখা প্রয়োজন, এসআইআর চলাকালীন কখনও সল্টলেকের রাস্তায় আবার কখনও কল্যাণী হাইওয়ের ধারে জঙ্গলের স্তুপ থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *