Bondi Seaside | সিডনির বন্ডি বিচে হামলার তীব্র নিন্দা মোদির, মনে করালেন সন্ত্রাসবাদের প্রতি ‘জিরো টলারেন্স’ নীতির কথা

Bondi Seaside | সিডনির বন্ডি বিচে হামলার তীব্র নিন্দা মোদির, মনে করালেন সন্ত্রাসবাদের প্রতি ‘জিরো টলারেন্স’ নীতির কথা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইহুদিদের উৎসব ‘হানুক্কা’ চলাকালীন সিডনির (Sydney) বন্ডি বিচে (Bondi Seaside) ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় ১১ জনের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার মোদি এক্স হ্যান্ডলে এক পোস্টে তিনি জানান ‘আজ অস্ট্রেলিয়ার বন্ডি বিচে ইহুদি উৎসব হানুক্কার প্রথম দিন উদযাপনকারী লোকজনকে লক্ষ্য করে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানাই।’ মোদি বলেন, ‘ভারতের জনগণের পক্ষ থেকে, আমি স্বজন হারানো পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাই। দুঃখের এই মুহূর্তে আমরা অস্ট্রেলিয়ার জনগণের পাশে আছি। সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্স রয়েছে, আমরা যেকোনও রূপে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে সমর্থন করি।’ পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও এই সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছেন এবং প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বন্ডি বিচে হানুক্কা উদযাপনে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের সমবেদনা হতাহত এবং তাদের পরিবারের প্রতি রয়েছে।’

রবিবার সিডনির বন্ডি বিচে ইহুদিদের একটি অনুষ্ঠানে দুই বন্দুকধারী অন্তত ১১ জনকে গুলি করে হত্যা করে। পালটা প্রতিরোধে একজন বন্দুকধারী ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয় এবং দ্বিতীয়জনকে গুরুতর জখম অবস্থায় গ্রেপ্তার করা হয়। জরুরি উদ্ধারকর্মীরা সমুদ্র সৈকত থেকে আরও ২৯ জনকে জখম অবস্থায় বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পুলিশের প্রাথমিক তদন্তে এই হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ তকমা দেওয়া হয়েছে। তদন্তে জানা গেছে, পুলিশ সমুদ্র সৈকতের কাছে একটি গাড়িতে ‘স্বয়ংক্রিয় বিস্ফোরক ডিভাইস’ খুঁজে পেয়েছে, যা নিহত বন্দুকবাজের সঙ্গে যুক্ত ছিল।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, তিনি এই সন্ত্রাসী হামলায় ‘বিধ্বস্ত’। তিনি বলেন, ‘হানুক্কার প্রথম দিনে ইহুদি অস্ট্রেলীয়দের ওপর এই হামলা হয়,  এটি একটি জঘন্য কাজ, ইহুদি বিদ্বেষ, সন্ত্রাসবাদ আমাদের জাতির হৃদয়ে আঘাত হেনেছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *