সম্প্রতি দিল্লিতে একাধিক আদালতের বিস্ফোরণের হুমকিতে আতঙ্ক ছড়িয়েছিল। পরে জানা গিয়েছিল সেসবই ছিল উড়ো হুমকি। এবার দিল্লির কায়দায় রাজ্যের বিভিন্ন আদালতে এল হুমকি ইমেল। কলকাতার ব্যাঙ্কশাল কোর্ট, চুঁচুড়া, দুর্গাপুর, আসানসোল, বহরমপুর, কাঁথি আদালত চত্বরে এই হুমকি ইমেল এসেছে বলে খবর। ঘটনা জানাজানির পরই ওইসব আদালত চত্বর ফাঁকা করে শুরু হয় তল্লাশি অভিযান। বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ অল্লাশি অভিযান চালাচ্ছে। কারা এই হুমকি ইমেল দিল? নিছক মজা নাকি নাশকতার ছক? সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
অতি সম্প্রতি দিল্লিতে আদালত উড়িয়ে দেওয়ার একাধিক হুমকি এসেছিল। জঙ্গিদের নিশানায় দিল্লির বিচারভবন? সেই প্রশ্ন উঠেছিল। পুলিশ-প্রশাসন, বম্ব স্কোয়াড, স্নিফার ডগ দিয়ে তল্লাশি চলেছিল। কিন্তু কোনও বোম বা বিস্ফোরণের কোনও কিছুই পাওয়া যায়নি। ‘ভুয়ো হুমকি’ দেওয়া হয়েছিল বলেই প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাংলার একাধিক আদালতে বোমাতঙ্ক ছড়ায়। আদালত চত্বর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় আদালতে!
আরও পড়ুন:


জানা গিয়েছে, কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে হুমকি ইমেল আসে। সেই ইমেল আসার পরেই আদালত চত্বর ফাঁকা করে দেওয়া হয়। পুলিশ ও বম্ব স্কোয়াড ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায়। শুরু হয় তল্লাশি অভিযান। এই পরিপ্রেক্ষিতে দেখা যায়, রাজ্যের একাধিক আদালতে একইভাবে হুমকি ইমেল এসেছে! বেলা গড়াতেই জানা যায় চুঁচুড়া, দুর্গাপুর, আসানসোল, বহরমপুর, কাঁথি-সহ একাধিক আদালতে এই হুমকি ইমেল এসেছে। প্রতিটি ইমেলেরই বয়ান, আদালতের বিশেষ জায়গায় বোমা রাখা রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
