Bomb menace | কলকাতা থেকে জেলা, সর্বত্রই বোমার হুমকি! পাসপোর্ট অফিস ও ডাকঘর খালি করে চলছে পুলিশের তল্লাশি

Bomb menace | কলকাতা থেকে জেলা, সর্বত্রই বোমার হুমকি! পাসপোর্ট অফিস ও ডাকঘর খালি করে চলছে পুলিশের তল্লাশি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আদালত চত্বরের পর এবার নিশানায় পাসপোর্ট অফিস ও ডাকঘর (Publish-offices)। বৃহস্পতিবার বেলা বাড়তেই কলকাতার ব্রাবোর্ন রোড এবং আনন্দপুরের পাসপোর্ট অফিসে ইমেল মারফত বোমা রাখার হুমকি আসায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে (Bomb menace)। প্রাণভয়ে অফিসের বাইরে বেরিয়ে আসেন কর্মীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (Police), বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড। পুরো চত্বর খালি করে শুরু হয় নিবিড় তল্লাশি।

শুধুমাত্র কলকাতাই নয়, প্রায় একই সময়ে রাজ্যের বিভিন্ন জেলার একাধিক পোস্ট অফিসেও একই ধরনের হুমকি মেল পৌঁছায়। হাওড়া ময়দান পোস্ট অফিস, আসানসোল হেড পোস্ট অফিস এবং বসিরহাট হেড পোস্ট অফিসেও বোমা রাখার দাবি করে মেল পাঠানো হয়। প্রতিটি ক্ষেত্রেই কাজ থামিয়ে তড়িঘড়ি অফিস খালি করে দেওয়া হয়। পুলিশ ও বম্ব স্কোয়াডের সদস্যরা পৌঁছে দীর্ঘক্ষণ তল্লাশি চালায়।

উল্লেখ্য, গত মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে এই ‘মেল বিভ্রাট’ শুরু হয়েছে। মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালত, হুগলির চুঁচুড়া আদালত এবং পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা আদালতে একই কায়দায় হুমকি পাঠানো হয়েছিল। বুধবারও আসানসোল ও সিউড়ি জেলা আদালতে বোমা মারার হুমকি দেওয়া হয়, যেখানে এমনকি ‘আরডিএক্স’ ব্যবহারের কথা উল্লেখ ছিল।

পরপর তিনদিন আদালত, পাসপোর্ট অফিস এবং ডাকঘরকে লক্ষ্য করে এই ধরনের হুমকিতে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যদিও এখন পর্যন্ত কোনো তল্লাশিতেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, তবুও বিষয়টিকে হালকাভাবে নিতে নারাজ লালবাজার ও রাজ্য পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জনমানসে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যেই পরিকল্পিতভাবে এই ইমেলগুলি পাঠানো হচ্ছে। সাইবার সেল খতিয়ে দেখছে এই মেলগুলির উৎস কোথায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *