Blessing Muzarabani | পিএসএল ছেড়ে কেকেআর-এ জিম্বাবোয়ের মুজারাবানি! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের

Blessing Muzarabani | পিএসএল ছেড়ে কেকেআর-এ জিম্বাবোয়ের মুজারাবানি! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএল (IPL 2026) শুরুর আগেই মাঠের বাইরে উত্তাপ ছড়ালো কলকাতা নাইট রাইডার্স। পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও তা ভেঙে কেকেআর-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবোয়ের জোরে বোলার ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani)। এই ঘটনায় চরম ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন আইনি পদক্ষেপ করার কথা ভাবছে।

কেকেআর কর্তৃপক্ষ বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে মুজারাবানিকে দলে নিয়েছে। অন্যদিকে, পিএসএল-এ শামার জোসেফের বিকল্প হিসেবে মুজারাবানির সঙ্গে ১ কোটি ১০ লক্ষ টাকার চুক্তি করেছিল ইসলামাবাদ ইউনাইটেড। কিন্তু আইপিএল-এর আকর্ষণ ও কেকেআর-এর প্রস্তাব আসতেই তিনি সিদ্ধান্ত বদলে ফেলেন। আগামী ১৭ মার্চ তাঁর কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে।

মুজারাবানির এই ‘ডিগবাজি’তে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেটের কর্তারা। পিসিবি সূত্রে খবর, এভাবে চুক্তি ভাঙার জন্য জিম্বাবোয়ের এই ক্রিকেটারের ওপর ভবিষ্যতে পিএসএল খেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। উল্লেখ্য, এর আগে দক্ষিণ আফ্রিকার করবিন বশ-ও একইভাবে পেশোয়ার জালমির চুক্তি ভেঙে মুম্বই ইন্ডিয়ান্সে সই করেছিলেন। বারবার এমন ঘটনা আটকাতেই এবার কড়া আইনি পথে হাঁটতে চায় পিসিবি।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন মুজারাবানি। ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর। গতির পাশাপাশি অতিরিক্ত বাউন্স আদায় করে নেওয়ার ক্ষমতা তাঁকে কেকেআর-এর বোলিং ইউনিটে বাড়তি শক্তি জোগাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পিসিবি নিষেধাজ্ঞা দিলেও আইপিএল খেলতে তাঁর কোনও সমস্যা হবে না বলেই জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *