BJP chief Arjun Singh to contest from Noapara

BJP chief Arjun Singh to contest from Noapara

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রথম তালিকা প্রকাশিত হয়েছে। তাতে নেই অর্জুন সিংয়ের নাম। শোনা যাচ্ছে, দ্বিতীয় প্রার্থী তালিকায় থাকতে পারেন প্রাক্তন সাংসদ। অনেকেই বলছেন, নোয়াপাড়া বিধানসভায় বিজেপির হেভিওয়েট মুখ হিসেবে অর্জুন সিংয়ের নাম প্রায় চূড়ান্ত। দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের আগে জল্পনা তুঙ্গে। তবে তৃণমূলের খোঁচা, এবারও ভোটে হারবে অর্জুন।

এই বিষয়ে আরও খবর

লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়ে হেরেছেন অর্জুন সিং। তবে বিজেপি সূত্রের খবর, এলাকায় অর্জুনের সাংগঠনিক ভিত্তিই মূল ইউএসপি। সে কারণে লোকসভায় হারের পরও বিজেপির ভরসা অর্জুনই। শ্রমিকভিত্তিক ভোটব্যাঙ্ক ও কোর সাপোর্ট ফেরাতে তাঁকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে। ভাটপাড়ায় ইতিমধ্যেই তাঁর পুত্র পবন সিংকে প্রার্থী করা হয়েছে। ফলে পার্শ্ববর্তী দুই কেন্দ্রে প্রভাব বিস্তারের সমীকরণও তৈরি হচ্ছে। সে কারণেই সম্ভবত নোয়াপাড়ায় প্রার্থী করা হবে অর্জুন সিংকে।

তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের কটাক্ষ, “প্রার্থী হলে ভালো। ওঁকে (অর্জুন সিং) লোকসভায় হারিয়েছি, এবার তরুণ প্রজন্ম হারাবে।”

অন্যদিকে, নোয়াপাড়ায় তৃণমূল পুরনো বিধায়ক মঞ্জু বসুকে সরিয়ে নতুন মুখ তৃণাঙ্কুর ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। সংগঠনভিত্তিক তরুণ নেতৃত্বকে সামনে এনে নতুন বার্তা দিতে চাইছে শাসকদল। সিপিএমও এই কেন্দ্রে শ্রমিক সংগঠনের পরিচিত মুখ গার্গী চট্টোপাধ্যায়কে নামিয়েছে। শিল্পাঞ্চলে তাঁর গ্রহণযোগ্যতাকে হাতিয়ার করতে চাইছে বাম শিবির। ফলে নোয়াপাড়ায় লড়াই এখন ত্রিমুখী হওয়ার ইঙ্গিত স্পষ্ট। একদিকে সম্ভাব্য হেভিওয়েট অর্জুন, অন্যদিকে তৃণমূলের নতুন মুখ ও সিপিএমের শ্রমিকভিত্তিক প্রার্থী। ভোটের আগে উত্তাপ বাড়ছে এই কেন্দ্রে। বিজেপির কেউ এই বিষয়ে মুখ খোলেনি। তবে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের কটাক্ষ, “প্রার্থী হলে ভালো। ওঁকে (অর্জুন সিং) লোকসভায় হারিয়েছি, এবার তরুণ প্রজন্ম হারাবে।”

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *