Birbhum | বীরভূমে পাথরের খাদানে ধস, ধ্বংসস্তূপে চাপা পড়ে অন্তত ৫ জনের মৃত্যু, আহত একাধিক

Birbhum | বীরভূমে পাথরের খাদানে ধস, ধ্বংসস্তূপে চাপা পড়ে অন্তত ৫ জনের মৃত্যু, আহত একাধিক

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাথরের খাদানে (Stone Quarry) ধস। মৃত্যু হল অন্তত ৫ জন শ্রমিকের। বীরভূমের (Birbhum) ঘটনা। আহত ৪ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে শ্রমিকরা খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন। আচমকা খাদানের একাংশে ধস নামে। সেইসময় নয় জন শ্রমিক খাদানে কাজ করছিলেন। তাঁরা সকলেই চাপা পড়ে যান। খবর পেয়ে এলাকার অন্যান্য পাথর খাদানের শ্রমিকরা সাহায্যে এগিয়ে আসেন। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে (Rampurhat Authorities Medical Faculty & Hospital) নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বর্ধমান মেডিকেলে (Burdwan Medical Faculty and Hospital) স্থানান্তর করা হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ (Nalhati Police)। আর কেউ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *