Bihar Liquor Smuggling | সিকিম থেকে বিহারে মদ পাচারের ছক বানচাল, মাটিগাড়া এলাকায় উদ্ধার দেড় লক্ষাধিক টাকার বিয়ার, গ্রেপ্তার ১  

Bihar Liquor Smuggling | সিকিম থেকে বিহারে মদ পাচারের ছক বানচাল, মাটিগাড়া এলাকায় উদ্ধার দেড় লক্ষাধিক টাকার বিয়ার, গ্রেপ্তার ১  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


শিলিগুড়ি: গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়ার ডিামাজোত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিকিম ব্র্যান্ডের মদ উদ্ধার করল বাগডোগরা আবগারি সার্কেল। শনিবারের এই অভিযানে একটি গাড়ি আটক করার পাশাপাশি চালককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মদের বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৫৬ হাজার টাকা (Bihar Liquor Smuggling)

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বাগডোগরা রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টরের তত্ত্বাবধানে বাগডোগরা আবগারি দপ্তর এবং নকশালবাড়ি আবগারি দপ্তরের কর্মীরা সাদা পোশাকে যৌথভাবে এই অভিযান চালায় ডিমাজোত এলাকায়। সেখানে তাঁরা একটি সন্দেহভাজন কন্টেইনারকে ঘিরে ফেলে ঘিরে ফেলে আবগারি টিম। সেই গাড়ি থেকে উদ্ধার হয় সিকিমে বিক্রয়যোগ্য ৪৮০ বোতল বিয়ার (প্রতিটি ৬৫০ মিলি)। আবগারি দপ্তর সূত্রে খবর, বাজেয়াপ্ত মদের বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৫৬ হাজার টাকা এবং কন্টেইনারটির মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।

ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, দুধিয়া এলাকায় অন্য একটি গাড়ি থেকে এই মদের পেটিগুলো তাঁর কন্টেইনারে লোড করা হয়েছিল। এই অবৈধ মদের গন্তব্য ছিল বিহার। মদের স্বপক্ষে কোনও বৈধ কাগজপত্র বা পারমিট দেখাতে না পারায় চালককে গ্রেপ্তার করা হয়। বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট, ১৯০৯-এর একাধিক ধারায় মামলা রুজু করেছে আবগারি দপ্তর।

এই চক্রের মূলে আর কারা রয়েছে এবং সিকিম থেকে এই বিপুল পরিমাণ মদ কীভাবে রাজ্যে প্রবেশ করল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *