Bihar | বিহারে বাড়ল বেকার ভাতার পরিধি! মাসে হাজার টাকা করে পাবেন স্নাতক পাশ তরুণ-তরুণীরাও

Bihar | বিহারে বাড়ল বেকার ভাতার পরিধি! মাসে হাজার টাকা করে পাবেন স্নাতক পাশ তরুণ-তরুণীরাও

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সামনেই বিধানসভা নির্বাচন বিহারে (Bihar Meeting Election)। তার আগে বেকার ভাতার পরিধি বাড়ালেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। এবার থেকে স্নাতক পাশ তরুণ-তরুণীরাও পাবেন বেকার ভাতার সুবিধা। এত দিন দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা তরুণ-তরুণীরা এই সুবিধা পেতেন।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নীতীশ লিখেছেন, এবার থেকে বিহারে (Bihar)  ২০-২৫ বছর বয়সি স্নাতক পাশ তরুণ-তরুণীদেরও এই ভাতার সুবিধা দেওয়া হবে। দু’বছরের জন্য প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পাবেন বিহারের বেকার তরুণ-তরুণীরা। যদিও একে সরাসরি বেকার ভাতা বলে উল্লেখ না করে পোশাকি নাম দেওয়া হয়েছে ‘মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ং সহায়তা ভাতা যোজনা’।

নীতীশ জানিয়েছেন, স্নাতক পাশ ওই বয়সি তরুণ-তরুণীরা, যাঁরা চাকরি পাওয়ার চেষ্টা করছেন, নিজস্ব কোনও রোজগার নেই, তাঁদের সর্বোচ্চ দু’বছরের জন্য এই সুবিধা দেওয়া হবে। তাঁর বক্তব্য, এই ভাতার মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সুবিধা হবে তাঁদের।

চলতি বছরই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটারদের মন রক্ষায় কোনো কসুর রাখছে না নীতীশের জেডিইউ। সম্প্রতি ঘন ঘন বিহার সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দিল্লির অন্য বিজেপি নেতারাও। সভাও করেছেন। সম্প্রতি বিহারে গিয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। তার কিছু দিন আগেই বিহারের রেল প্রকল্পের জন্য ৩,১৬৯ কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্র।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *