Berhampore | হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ প্রকল্পঃ ‘টাকার পাহাড়’ গুনতে আনা হল মেশিন!

Berhampore | হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ প্রকল্পঃ ‘টাকার পাহাড়’ গুনতে আনা হল মেশিন!

ব্লগ/BLOG
Spread the love


পরাগ মজুমদার,বহরমপুর: হুমায়ুন কবীরের বাবরি মসজিদ শিলান্যাস ইস্যুকে কেন্দ্র করে জমে উঠেছে রাজ্য রাজনীতির আঙিনা। কয়েকশো কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙার বুকে এই বাবরি মসজিদ নির্মাণ প্রকল্পে। আর সেই উপলক্ষে দেশের নানান প্রান্ত থেকে শুরু করে বিদেশ থেকেও বহু মানুষ ও শিল্পপতি কোটি কোটি টাকা অনুদান পাঠাতে শুরু করেছেন। আর সেই ‘পাহাড় প্রমাণ’ টাকা গোনার জন্য রীতিমত শিফটিং ডিউটিতে নিয়োগ করা হয়েছে ২৫-৩০ জনকে। সূত্রের খবর, এই বিপুল পরিমাণ টাকা গোনা দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছেন।

তবে সোমবার সন্ধ্যা পেরিয়ে গেলেও সেই টাকা গোনা শেষ হয়নি। এই বিপুল পরিমাণ টাকা গুনতে মেশিনও আনা হয়েছে। একইসঙ্গে ওই টাকা ভর্তি ঘরের বাইরে রীতিমত কড়া প্রহরার ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনওরকম বিশৃঙ্খলা তৈরি না হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *