মৃত্যু জল্পনার মধ্যেই সোমবার ফের একটি ভিডিও প্রকাশ করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বার্তা দিলেন, তিনি বহাল তবিয়তেই রয়েছেন।
রবিবার নিজের মৃত্যু জল্পনা উড়িয়ে এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছিলেন নেতানিয়াহু। সেখানে কফি কাপ হাতে দেখা যায় তাঁকে। সেই ভিডিওতে ব্যঙ্গাত্মক সুরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, “আমি কফির জন্য মরতেও রাজি। দেশের জন্যও মরতে রাজি।” আগের ভাইরাল হওয়া বিতর্কিত ভিডিওটি নিয়েও তিনি প্রতিক্রিয়া দেন। কিন্তু সোমবার সকালে সমাজমাধ্যম এক্স হ্যান্ডলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গ্রক’ দাবি করে, নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিওটি ‘ডিপফেক’। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা নির্মিত। কফির স্থবির অবস্থান ও ঠোঁটের নড়াচড়ার সঙ্গে কথাবার্তা না মেলার মতো নানা বিষয়েই নাকি তা স্পষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি, নেতানিয়াহুর বাঁ হাতের ‘অস্বাভাবিক’ অবস্থান নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সব মিলিয়ে নানা দিক থেকেই ভিডিওটি কৃত্রিম বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
שומרים על ההנחיות ומנצחים ביחד >> pic.twitter.com/HC5w3PqKuV
— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) March 16, 2026
এই পরিস্থিতিতে রবিবার বিকেলে ফের একটি ভিডিও পোস্ট করেন নেতানিয়াহু (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, অজানা এক পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে রয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে দেখা যাচ্ছে দুই যুবতীকে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘নির্দেশিকা মেনে চলে জয়লাভ করছি।’ কিন্তু এর মাধ্যমে কী বোঝাতে চাইছেন নেতানিয়াহু, সেটা স্পষ্ট নয়। শুধু তা-ই নয়, বর্তমানে তিনি কোথায় রয়েছেন সেটাও এখনও জানা যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
