Bengaluru | ইনস্টাগ্রামে আলাপ, এরপর ভ্যালেন্টাইনস ডে’র পার্টিতে ডেকে গণধর্ষণ ও ব্ল্যাকমেইল ১৯ বছরের ছাত্রীকে!

Bengaluru | ইনস্টাগ্রামে আলাপ, এরপর ভ্যালেন্টাইনস ডে’র পার্টিতে ডেকে গণধর্ষণ ও ব্ল্যাকমেইল ১৯ বছরের ছাত্রীকে!

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের আড়ালে ওত পেতে ছিল ভয়ঙ্কর বিপদ। প্রেমের ফাঁদে ফেলে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ এবং সেই দৃশ্য ভিডিও করে ২০ লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর অমৃতহাল্লি থানা এলাকায়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ নিখিল এবং ডিকসন নামে দুই অভিযুক্তকে চিহ্নিত করে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯ বছর বয়সী ওই কলেজ ছাত্রীর সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে আলাপ হয়েছিল ডিকসন নামক এক যুবকের। ডিকসন আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা। দীর্ঘদিনের আলাপ ক্রমে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্কে গড়ায়। অভিযোগ অনুযায়ী, গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-র রাতে ডিকসন ওই তরুণীকে একটি ভিলার পার্টিতে আমন্ত্রণ জানায়। সেখানে ডিকসনের সঙ্গে ছিল তার বন্ধু নিখিল, যে কর্ণাটকের সাকলেশপুরের বাসিন্দা। রাতের ডিনারের পর দুই অভিযুক্ত তরুণীকে জোর করে কোনো নেশাজাতীয় দ্রব্য বা মাদক পান করায় বলে অভিযোগ।তরুণীর দাবি, মাদকাসক্ত অবস্থায় দুই যুবক তাঁকে যৌন হেনস্থা ও গণধর্ষণ করে। পাশবিক এই অত্যাচারের ভিডিও রেকর্ড করে রাখা হয় বলে নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন।

ঘটনাটি এখানেই শেষ হয়নি। অভিযোগকারিণীর দাবি, সেই আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নিখিল ও ডিকসন তাঁর কাছে ২০ লক্ষ টাকা দাবি করে। ক্রমাগত ব্ল্যাকমেইল সহ্য করতে না পেরে অবশেষে পরিবারের সহায়তায় অমৃতহাল্লি থানার দ্বারস্থ হন ওই কলেজ পড়ুয়া। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বেঙ্গালুরু পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *