Bengal Climate Replace | বসন্তেই গ্রীষ্মের দাপট, বৃষ্টির পূর্বাভাসে বাড়বে অস্বস্তি, জেনে নিন ওয়েদার আপডেট…

Bengal Climate Replace | বসন্তেই গ্রীষ্মের দাপট, বৃষ্টির পূর্বাভাসে বাড়বে অস্বস্তি, জেনে নিন ওয়েদার আপডেট…

খেলাধুলা/SPORTS
Spread the love


 উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতায় এখনও ফাল্গুন, কিন্তু প্রকৃতিতে বসন্তের মিঠে আমেজ উধাও। দক্ষিণবঙ্গজুড়ে এখন গুমোট গরমের ইঙ্গিত। তবে এর মাঝেই আলিপুর আবহাওয়া দপ্তর শোনাল বৃষ্টির খবর (Bengal Climate Replace)। সমুদ্রে সৃষ্ট নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে আগামী দু’দিন রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির পূর্বাভাস ও জেলাভিত্তিক সতর্কতা

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মেঘলা আকাশ ও বৃষ্টির দেখা মিলবে। কলকাতার পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলোতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের (South Bengal Climate Replace) আটটি জেলা— উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাদ যাচ্ছে না উত্তরবঙ্গও (North Bengal Climate Replace)। উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পারদ চড়ছে, ফিরবে না শীত

অনেকেই আশা করেছিলেন বৃষ্টির (Rain) পর হয়তো হালকা শীতের আমেজ ফিরবে, কিন্তু আবহবিদদের পূর্বাভাস নিরাশ করেছে। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি মিললেও শীত ফেরার আর কোনো সম্ভাবনা নেই। উলটে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করেছে। সর্বনিম্ন তাপমাত্রাও ২০ ডিগ্রি ছাড়িয়ে ২১-২২ ডিগ্রির ঘরে পৌঁছেছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘাম ও অস্বস্তি দুই-ই বাড়বে।

পরিসংখ্যান কী বলছে?

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে। বিকেলের দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *