Babri Mosque case Supreme Court docket | বাবরের নামে স্থাপত্য নির্মাণে নিষেধাজ্ঞার আর্জি, হুমায়ুন কবীরের প্রসঙ্গ টেনে দায়ের করা মামলা শুনলই না সুপ্রিম কোর্ট

Babri Mosque case Supreme Court docket | বাবরের নামে স্থাপত্য নির্মাণে নিষেধাজ্ঞার আর্জি, হুমায়ুন কবীরের প্রসঙ্গ টেনে দায়ের করা মামলা শুনলই না সুপ্রিম কোর্ট

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মোগল সম্রাট বাবরের নামে কোনো ধর্মীয় স্থাপত্য বা মসজিদ নির্মাণ বন্ধ করতে হবে— এই মর্মে দায়ের করা মামলা শুনতে চাইল না সুপ্রিম কোর্ট (Supreme Court docket)। শুক্রবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই আবেদনটি খারিজ করে দেয়। আদালতের কঠোর মনোভাব দেখে আবেদনকারীর আইনজীবী শেষ পর্যন্ত মামলাটি (Babri Mosque case Supreme Court docket) প্রত্যাহার করে নিতে বাধ্য হন।

মুর্শিদাবাদের বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নামে একটি বিশাল ধর্মীয় স্থাপত্য নির্মাণ করছেন সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। আবেদনকারীর পক্ষ থেকে আদালতে এই প্রসঙ্গের অবতারণা করা হয়েছিল। আবেদনে জানানো হয়েছিল, বাবরের নামে কোনো ধর্মীয় স্থাপত্যের নামকরণ বা নির্মাণ যেন না করা হয়, সেই মর্মে কেন্দ্র ও রাজ্য সরকারগুলোকে প্রয়োজনীয় নির্দেশ দিক শীর্ষ আদালত। কিন্তু আদালত সাফ জানিয়ে দেয়, এই ধরণের আর্জিতে বিচার বিভাগীয় হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই।

উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর বেলডাঙায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে একটি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবীর। সেই মসজিদের নাম ‘বাবরি মসজিদ’ (Babri Masjid Bengal) রাখা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। গত ১১ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এই মসজিদের নির্মাণকাজ শুরু হয়েছে। হুমায়ুন কবীরের এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিতর্কের সৃষ্টি হয়, যার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।

এদিন বিচারপতিদের বেঞ্চ স্পষ্ট করে দেয় যে, নির্দিষ্ট কোনো নামের ওপর ভিত্তি করে স্থাপত্য নির্মাণ বন্ধ করার নির্দেশ আদালত দিতে পারে না। আবেদনকারীর আইনজীবী মামলাটি চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বিচারপতিরা তাতে কর্ণপাত করতে চাননি। শেষ পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া না পেয়ে মামলাটি তুলে নেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *