Authorities asks Telegram to take away pirated content material

Authorities asks Telegram to take away pirated content material

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বড়সড় অস্বস্তিতে টেলিগ্রাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে টেলিগ্রামকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের চ্যানেলে থাকা ‘পাইরেটেড’ ছায়াছবি এবং ওটিটি কনটেন্ট সরিয়ে ফেলতে হবে। তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর অধীনে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সূত্রানুসারে জানা গিয়েছে, ‘পাইরেটেড কন্টেন্ট’ ছড়ানোর জন্য ইতিমধ্যেই ৩১৪২টি টেলিগ্রাম চ্যানেলকে চিহ্নিত করা হয়েছে।

টেলিগ্রামের অসংখ্য চ্যানেলে নিয়মিত নতুন ছবির ‘হলপ্রিন্ট’ সংস্করণ মুক্তি পায়। এই নিয়ে জিও সিনেমা, আমাজন প্রাইম ভিডিওর মতো প্রথম সারির ওটিটি পরিষেবা মঞ্চের তরফে আগেই অভিযোগ জানানো হয়েছিল। সেই সঙ্গে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল এই ধরনের জালিয়াতির ফলে প্রভূত ক্ষতির মুখে পড়তে হচ্ছে। নতুন ছবি ও ওয়েব সিরিজের বেআইনি সম্প্রচার করার ফলে মার খাচ্ছে ব্যবসা। অবশেষে এই নির্দেশ জারি করল কেন্দ্র।

মাত্র কয়েকদিন আগে পাঁচটি ওটিটি অ্যাপকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্র। যেগুলি হল- মুড এক্স ভিআইপি, কোয়েল প্লেপ্রো, ডিজি মুভিপ্লেক্স, ফিল এবং জুগুনু। জানা গিয়েছে, ‘অশ্লীল’ কনটেন্ট প্রদর্শন প্রসঙ্গে এর আগে একাধিকবার কেন্দ্রের তরফে ওই ওটিটি প্ল্যাটফর্মগুলিকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কোনও সেই কথা কানে তোলেনি তারা। এর জেরেই কড়া পদক্ষেপ কেন্দ্রের। এর আগে ২০২৪ সালে তথ্য প্রযুক্তি আইনের (২০২১ সালের) ভিত্তিতে ১৮টি ওটিটি প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করেছিল কেন্দ্র। শুধু তাই নয়, অ্যাপগুলির মালিকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছিল। ১৮টি ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি ওয়েবসসাইটও বন্ধের নির্দেশ দেয় কেন্দ্র। এবার নজরে টেলিগ্রাম। এখন দেখার, যদি ওই চ্যানেলগুলি নির্দেশ না মানে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *