Assault On Pakistan | পাকিস্তানে হামলা টিটিপির! বেশ কয়েকজন পাক জওয়ানের মৃত্যু

Assault On Pakistan | পাকিস্তানে হামলা টিটিপির! বেশ কয়েকজন পাক জওয়ানের মৃত্যু

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের পাকিস্তানে (Pakistan) হামলা করল তেহরিক-ই-তালিবান (টিটিপি)। ওই হামলার ফলে বেশ কয়েকজন পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আহত হয়েছেন অন্তত ১৫ জন। পালটা পাক সেনার গুলিতে আট জঙ্গির মৃত্যু হয়েছে। সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার দারাবান এলাকার ঘটনা। সেখানে একটি গ্যাস পাইপলাইন প্রকল্পে ওই পাক সেনা জওয়ানরা মোতায়েন ছিল। পাক প্রশাসনের তরফে জানানো হয়েছে, জঙ্গিদের নিশানা ছিল ওই গ্যাস পাইপলাইন প্রকল্প। ওই প্রকল্প হলে খাইবার পাখতুনখোয়া এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হবে। এসব কারণেই প্রকল্পটি বন্ধ করতে চায় জঙ্গিরা। এমনটাই দাবি পাক প্রশাসনের।

সোমবার হঠাৎ সেখানে নিরাপত্তাবাহিনীর কনভয়ে হামলা চালায় টিটিপি (TTP) । জওয়ানরা কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলিবৃষ্টি। পালটা গুলি চালায় পাক সেনাও। দীর্ঘক্ষণ ধরে দু’পক্ষের গুলির লড়াই চলে। এরপর আহত জওয়ানদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে পাক সরকার বিপুল সংখ্যায় নিরাপত্তাবাহিনী মোতায়েন করেছে ওই এলাকায়।

বিভিন্ন স্বাধীনতাকামী সংগঠনগুলি পাক সেনার অত্যাচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব হয়েছেন। যার জেরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে বারবার হামলার শিকার হয়েছে পাক সেনা।

ফলে শাহবাজ সরকার সামরিক অভিযান আগের চেয়ে অনেক বাড়িয়েছে।

২০২১ সালে মার্কিন সেনা বিদায় নেওয়ার পর তালিবানের (Taliban) হাতে আফগানিস্তানের শাসনভার উঠেছে। ওই সময় পাকিস্তানের আশা ছিল তালিবানরা পাকিস্তানকে সমর্থন করবে। যদিও বাস্তবে তা হয়নি। বরং ভারতের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা করছে তালিবান। এতেই ক্ষেপে ভূত পাকিস্তান। সম্প্রতি ডুরান্ড লাইনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এর মাঝে আবার এমন ঘটনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *