Anti-Ageing Ideas | বয়স বাড়লেও বার্ধ্যকের ছাপ পড়বে না ত্বকে! অবশ্যই মেনে চলতে হবে এই অভ্যাসগুলি

Anti-Ageing Ideas | বয়স বাড়লেও বার্ধ্যকের ছাপ পড়বে না ত্বকে! অবশ্যই মেনে চলতে হবে এই অভ্যাসগুলি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বয়স বাড়লে ত্বকে বার্ধ্যকের ছাপ পড়তে থাকে। যা ঠেকাতে বাজার থেকে কেনা অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করেন অনেকে। তবে বয়সের ছাপ ঠেকাতে শরীর ভিতর থেকেও সুস্থ রাখতে হবে। যার জন্য মেনে চলতে হবে কিছু অভ্যাস (Anti-Ageing Ideas)। সেগুলি কী কী তা জানুন।

পর্যাপ্ত জল

দিনে আড়াই থেকে তিন লিটার জল পান করতেই হবে। পর্যাপ্ত জল খেলে শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বেরিয়ে যাবে। যা ত্বককে আর্দ্র ও সতেজ রাখবে।

টানা ৮ ঘণ্টার ঘুম

নিজের যত্ন নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উপায় হল পর্যাপ্ত ঘুমোনো। কিন্তু কাজের চাপে ঘুমই কম হয় অনেকের। তার উপর রাত জেগে সিনেমা, সিরিজ দেখা ফলে ঘুমে ব্যাঘাত ঘটে। কিন্তু শরীর চাঙ্গা রাখতে, রোগবালাইয়ের ঝুঁকি কমাতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে পর্যাপ্ত ঘুম অবশ্যই জরুরি।

স্বাস্থ্যকর খাওয়াদাওয়া

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উদ্ভিজ্জ প্রোটিন খাওয়া, বেশি করে ফল এবং শাকসবজি খাওয়ার দিকে জোর দিতে হবে। সঙ্গে বাইরের ভাজাভুজি, অতিরিক্ত শর্করা এবং প্রক্রিয়াজাত খাবার খাওয়ার পরিমাণ কমিয়ে আনতে হবে।

নিয়মিত শরীরচর্চা

সুস্থ থাকতে শরীরচর্চার বিকল্প নেই। শুধু ওজন বশে রাখতে নয়, শরীর সুস্থ ও সতেজ রাখতে প্রতি দিন নিয়ম করে শরীরচর্চা করা দরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *