Anirban Bhattacharya opens up on Dev apologizing

Anirban Bhattacharya opens up on Dev apologizing

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


চলতি বছরের জানুয়ারিতে স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনির্বাণ ভট্টাচার্যের হয়ে ক্ষমা চেয়েছিলেন দেব। প্রসঙ্গত, গত বছর অনির্বাণের সঙ্গে টেকনিশিয়ান ফেডারেশনের সংঘাত চরমে উঠেছিল। তারপর থেকেই অলিখিত নিষেধাজ্ঞা জারি হয়েছে তাঁর উপর। সেই বৈঠক শেষে হাতজোড় করে ক্ষমা চেয়ে সেই সমস্যা মিটিয়ে নেওয়ার আবেদন করেন দেব। এবার এই নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন অনির্বাণ। দেবের ক্ষমা চাওয়া প্রসঙ্গে ঠিক কী বললেন তিনি?

অনির্বাণ বলেন, “দেবের প্রতি আমি কৃতজ্ঞ। শুধু দেব নয়, বুম্বা দা ও রাজ দাও একইভাবে আমার জন্য বলেছেন। আমি তাঁদের সকলের কাছেই কৃতজ্ঞ। এবং তাঁরা যা বলছেন তা আমার প্রতি তাঁদের অপত্য স্নেহ ও ভালোবাসা থেকে আমার প্রতি ভালোবাসা থেকে বলছেন। কিন্তু একটাই কথা স্পষ্ট করতে চাই, ক্ষমা মানুষ অন্যায় করলে চায়। আমি এঁদের প্রত্যেককেই বলব এঁরা যেন আমার হয়ে ক্ষমা না চান। সমস্যাটা নিয়ে অবশ্যই আলোচনা করতে পারেন এবং তাতে আমিও শামিল হতে পারি। আমি তো আলোচনাবিরোধী নই। কিন্তু ক্ষমা জিনিসটা অনেক বড় জিনিস। আমি পৃথিবীতে অনেক মানুষের কাছে ক্ষমা চেয়েছি। কিন্তু তখনই চেয়েছি যখন বুঝেছি যে সেখানে আমার অন্যায় আছে। অন্যায় করলে ক্ষমা চাইতে আমার পয়েন্ট এক সেকেন্ডও লাগবে না। কিন্তু আমাকে আগে বুঝিয়ে দিতে হবে অন্যায় কোনটা?”

আরও পড়ুন:

সেদিন বৈঠক শেষে ঠিক কী বলেছিলেন দেব? সুপারস্টার অনির্বাণের হয়ে বলেন, ” “ও খুবই ভালো অভিনেতা। ফেডারেশনের সঙ্গে ওর দূরত্ব তৈরি হয়েছে। তবে আমি চাই আমার ছবিতে ও থাকুক বা না থাকুক ও অভিনয় করুক। ফেডারেশন তো টেকনিশিয়ান গিল্ডের মাথা, কাজেই আমি আমি ফেডারেশন ও অবশ্যই তার সঙ্গে স্বরূপ বিশ্বাসকে অনুরোধ করব দয়া করে ওকে কাজ করতে দেওয়া হোক। যদি অনির্বাণকে ক্ষমা চাইতে হয় তাহলে আমি ওর হয়ে ক্ষমাও চেয়ে নিচ্ছি। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব বিষয়টা দেখার জন্য।” অন্যদিকে পুজোয় ‘দেশু’ জুটির আসন্ন ছবিতে অনির্বাণকে দেখা যাবে কিনা তা নিয়েও প্রশ্ন করা হয় দেবকে। জোর জল্পনার মাঝে এর উত্তরে দেব বলেন, “এটা ভুয়ো খবর।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *