Anil Ambani | ‘তদন্তের ময়নাতদন্তে’ আম্বানি: দিল্লিতে চলল ৯ ঘণ্টার জেরা! শুক্রবার ফের ইয়েস ব্যাংক মামলায় তলব

Anil Ambani | ‘তদন্তের ময়নাতদন্তে’ আম্বানি: দিল্লিতে চলল ৯ ঘণ্টার জেরা! শুক্রবার ফের ইয়েস ব্যাংক মামলায় তলব

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির ওপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির চাপ ক্রমশ বাড়ছে। রিলায়েন্স কমিউনিকেশনস (RCOM) সংক্রান্ত ৪০,০০০ কোটি টাকার ব্যাংক জালিয়াতি ও আর্থিক তছরুপের মামলায় বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) শিল্পপতি অনিল আম্বানিকে টানা ৯ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করল। শুধু ইডি নয়, এদিন সমান্তরালভাবে সিবিআই-ও তাঁর বিরুদ্ধে নতুন করে প্রতারণার মামলা দায়ের করেছে।

ইডির ম্যারাথন জেরা
৬৬ বছর বয়সী এই শিল্পপতি বৃহস্পতিবার সকাল ১০:৩০ নাগাদ দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেন এবং রাত ৮:২০ নাগাদ সেখান থেকে বের হন। ইডি সূত্রে খবর:
• পিএমএলএ (PMLA) আইন: প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় আম্বানির বয়ান রেকর্ড করা হয়েছে।
• বিলাসবহুল বাংলো এটাচ: বুধবারই ইডি আম্বানির মুম্বইয়ের বিখ্যাত বাসভবন বাজেয়াপ্ত করেছে, যার আনুমানিক বাজারমূল্য ৩,৭১৬ কোটি টাকা।
• বিদেশে অর্থপাচার: তদন্তকারীদের দাবি, আরকম(RCOM) -এর একাধিক বিদেশি সহযোগী সংস্থা এবং অফশোর এনটিটির মাধ্যমে জালিয়াতির টাকা পাচার করা হয়েছে।

সিবিআই-এর নতুন খাঁড়া
ইডির জেরার মাঝেই সিবিআই (CBI) অনিল আম্বানি ও আরকম-এর বিরুদ্ধে ব্যাংক অফ বরোদাকে ২,২২০ কোটি টাকা ঠকানোর অভিযোগে নতুন মামলা দায়ের করেছে। ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে এই প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবারই আম্বানির বাসভবন ও আরকম(RCOM) -এর অফিসে তল্লাশি চালায় সিবিআই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *