Aniket Mahato | অনিকেত মাহাতো পোস্টিং মামলা ডিভিশন বেঞ্চেও ধাক্কা! সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য  

Aniket Mahato | অনিকেত মাহাতো পোস্টিং মামলা ডিভিশন বেঞ্চেও ধাক্কা! সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অনিকের মাহাতোর আরজি করে পোস্টিং বিতর্কের জল এবার গড়াল সুপ্রিম কোর্টে। আরজি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দেয় রায়গঞ্জ হাসপাতালে। এর বিরোধিতা করে অনিকেত মাহাতো যান কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় যায় রাজ্যের বিরুদ্ধে। রাজ্য সরকার এই নির্দেশ চ্যালেঞ্জ করে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে সুপ্রিম কোর্টে৷

জানা গিয়েছে, চলতি বছরের ২৭ মে চিকিৎসক অনিকেত মাহাতোকে রায়গঞ্জ হাসপাতালে বদলি করে স্বাস্থ্য দপ্তর৷ কিন্তু অনিকেত মাহাতোর দাবি, তাঁর র‍্যাঙ্ক অনুযায়ী আরজি কর হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগে পোস্টিং হওয়ার কথা৷ কিন্তু সেখানে না দিয়ে তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছে রায়গঞ্জ হাসপাতালে৷ কিন্তু চিকিৎসক অনিকেত মাহাতো রায়গঞ্জে কাজে যোগদান না করে রাজ্যের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের স্বারস্থ হন মাহাতো। এই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু স্বাস্থ্য দপ্তরের বদলির নির্দেশ খারিজ করে দেন৷ তিনি ডাঃ অনিকেত মাহাতোকে অবিলম্বে আরজি কর হাসপাতালে যোগদান করতে নির্দেশ দেন৷ আদালতের পর্যবেক্ষণ যথাযথ পদ্ধতি (এসওপি) মেনে চিকিৎসক অনিকেত মাহাতোকে বদলি করা হয়নি৷ বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, অবিলম্বে অনিকেত মাহাতোকে আরজি কর হাসপাতালেই পোস্টিং দিতে হবে৷

এদিকে সেই নির্দেশ চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য৷ এই মামলায় বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চও এই মামলা খারিজ করে অনিকেত মাহাতোর পক্ষে রায় দেন। কিন্তু রাজ্য সরকার এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে৷

এদিকে হাইকোর্টের নির্দেশমতো আরজি করে পোস্টিং পাননি চিকিৎসক৷ এই অবস্থায় রাজ্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন চিকিৎসক অনিকেত মাহাতো৷ বিচারপতি বিশ্বজিৎ বসু এজলাসে এদিন সেই মামলার শুনানি ছিল৷ বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, সুপ্রিম কোর্টে এই মামলায় কী হয় দেখার পর আগামী 8 ডিসেম্বর তিনি এই আবেদনের শুনানি করবেন৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *