Amit Shah formally launched Bharat Taxi in India

Amit Shah formally launched Bharat Taxi in India

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


এবার কি ওলা-উবেরের দিন ফুরিয়ে এল! ভারতের প্রথম সমবায় ভিত্তিক ট্যাক্সি পরিষেবা ‘ভারত ট্যাক্সি’ চালু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দিল্লির বিজ্ঞান ভবনে এই পরিষেবা আনুষ্ঠানিক ভাবে শুরু হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্লোগান ‘সাফল্য থেকে সমৃদ্ধি’ সংকল্পের অংশ ‘ভারত ট্যাক্সি’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, এই পরিষেবায় চালকদের ক্ষমতায়নের কথা ভাবা হয়েছে। তাঁদের সম্মান ও মর্যাদা প্রদান করা হবে।

ওলা এবং উবারের মতো শীর্ষস্থানীয় প্ল্যাটফর্মগুলির সঙ্গে প্রতিযোগিতা নামবে দেশের প্রথম সমবায় ভিত্তিক ট্যাক্সি পরিষেবা। বৃহস্পতিবার দুপুর ৩টে থেকে আইফোন এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনে উপলব্ধ হবে নতুন অ্যাপ (Bharat Taxi App)। প্রাথমিক দিল্লি এনসিআরে চালু হচ্ছে নয়া পরিষেবা। আগামী কয়েক মাসে দেশের অন্য বহু শহরেও চালু ভারত ট্যাক্সি। দাবি করা হচ্ছে, দেশে এতদিন প্রচলিত অ্য়াপ ক্যাপ সার্ভিসের তুলনায় সস্তায় মিলবে এই পরিষেবা। চালক ও যাত্রী উভয় পক্ষই লাভবান হবেন। অ্যাপটি “জয় ভারত” বার্তা দিয়ে খোলে। এতে ক্যাবের পাশাপাশি বাইক, অটো এমনকী মেট্রো টিকিটের কাটার অপশনও রয়েছে।

আরও পড়ুন:

আমুলের মতোই সমবায় মডেল চলবে ভারত ট্যাক্সি। এই প্রক্রিয়ায় প্রত্যেক চালক ভারত ট্যাক্সি সমবায়ে ৫টি করে শেয়ারের মালিক হবেন। এর জন্য চালককে প্রতিদিন মাত্র ৩০ টাকা করে দিতে হবে। (শুরুতে কোনও টাকাই দিতে হচ্ছে না চালকদের)। উবের এবং ওলার মতো প্ল্যাটফর্মগুলি প্রতি যাত্রায় কমিশন কাটে, বহু চালক অভিযোগ করেন, কমিশন-ভিত্তিক মডেলে তাঁদের ক্ষতি হয়। সরকারের দাবি, ভারত ট্যাক্সির অধীনে ক্যাব চালকরা তাঁদের সম্পূর্ণ পারিশ্রমিক পাবেন। ব্যবহারকারীরাও সারচার্জ এবং বেসরকারি ক্যাব সংস্থাগুলোর স্বেচ্ছাচারী কার্যকলাপ থেকে মুক্তি হবেন। এর ফলে ৩০ শতাংশ ভাড়া কমবে বলেই দাবি।

আরও পড়ুন:

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *