Amit Shah | ‘ব্যর্থতম স্বরাষ্ট্রমন্ত্রী’, অমিত শা’কে নজিরবিহীন আক্রমণ অভিষেকের

Amit Shah | ‘ব্যর্থতম স্বরাষ্ট্রমন্ত্রী’, অমিত শা’কে নজিরবিহীন আক্রমণ অভিষেকের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় অনুপ্রবেশের দায় নিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের (Amit Shah) দপ্তরকে সরাসরি কাঠগড়ায় তুলল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার অমিত শাহ রাজ্য সরকারকে সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণের প্রশ্নে অসহযোগিতার কাঠগড়ায় দাঁড় করাতেই। সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শায়ের অভিযোগ ছিল রাজ্য সরকার কাঁটাতারের বেড়ার জন্য জমি দিচ্ছে না বলেই সমস্যা হচ্ছে। এর জবাবে তৃণমূল সেই পুরোনো অভিযোগকেই হাতিয়ার করেছে। অভিষেকের প্রশ্ন, ‘২০১৪ সাল থেকে কেন্দ্রে বিজেপি এবং গত ছয় বছর ধরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্ত পাহারার দায়িত্ব বিএসএফ-এর। তাহলে অনুপ্রবেশ হলে দায় কার?’

কাশ্মীরের পহেলগাঁও ও দিল্লি হামলার প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ‘পহেলগাঁও বা দিল্লিতে তো আর মমতার সরকার নেই, তবে সেখানে ব্যর্থতার দায় কে নেবে?’ এরপরই অমিত শা’কে ‘সবচেয়ে ব্যর্থ ও অপদার্থ’ স্বরাষ্ট্রমন্ত্রী বলে দাগিয়ে দেন অভিষেক।

এদিন বড়জোরার সভা থেকেও মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ও ‘জমি না পাওয়ার’ অভিযোগ খারিজ করেছেন। তিনি জানান, রেল বা কয়লা প্রকল্পের জন্য রাজ্য জমি দিতে পারলে, সীমান্তের জন্য দেবে না কেন? মমতা প্রশ্ন তোলেন ‘অনুপ্রবেশ কি শুধু বাংলায় হয়? কাশ্মীরে কী হচ্ছে?’ রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের নির্বাচনে বিজেপি যে অনুপ্রবেশকে ইস্যু করতে চলেছে তা পরিস্কার। ফলে তৃণমূলও যে তার পালটা হিসেবে দেশের অন্য রাজ্য দিয়ে যে অনুপ্রবেশের ঘটনা সামনে এনে আক্রমণ করতে চাইবে এদিন তা স্পষ্ট করে দিয়েছেন মমতা অভিষেক দু’জনই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *