Amit Shah | আজ বঙ্গে আসছেন অমিত শা, মায়াপুরের ইসকনে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

Amit Shah | আজ বঙ্গে আসছেন অমিত শা, মায়াপুরের ইসকনে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার মায়াপুরে ইসকনের (Mayapur ISKCON) বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। আজ দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে সরাসরি মায়াপুরের উদ্দেশে রওনা দেবেন শা।

দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ মায়াপুরে নামার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। হেলিপ্যাড থেকে মূল মন্দির চত্বর পর্যন্ত শা যাবেন একটি গল্ফ কার্টে। তাঁকে স্বাগত জানাতে পথের দু’পাশে নাম-সংকীর্তনের আয়োজন করা হয়েছে। বৈদিক গুরুকুলের ছাত্ররা মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাঁকে বরণ করে নেবেন। মন্দিরে তাঁকে স্বাগত জানাবেন ইসকনের জয়পতাকা স্বামী।

মায়াপুর সফরের শুরুতেই শঙ্খ ভবনে পৌঁছবেন অমিত শা। সেখান থেকে তিনি রাধামাধব এবং পঞ্চতত্ত্বের বিগ্রহ দর্শন ও আরতি করবেন। সফরসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের মূর্তিতে মাল্যদান। এরপর একে একে তিনি নরসিংহ পূজন এবং রাধামাধব ও অষ্টসখী পূজনে অংশ নেবেন।

পূজা-পার্বণ শেষে পদ্ম ভবনে সাধু-সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বেলা ৩টে নাগাদ তিনি মূল অনুষ্ঠান মঞ্চে পৌঁছবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, ৩টে ২০ মিনিট থেকে শাহ তাঁর আধ ঘণ্টার ভাষণ শুরু করবেন। এই মঞ্চ থেকে তিনি কী বার্তা দেন, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। বিকেল ৩টে ৫৫ মিনিটে কর্মসূচি শেষ করে তিনি পুনরায় কলকাতার উদ্দেশে রওনা দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক হেভিওয়েট সদস্য উপস্থিত থাকছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *