Amal Chowdhury | হারিয়ে গেল মহালয়ার সেই অট্টহাসি, প্রয়াত পর্দার ‘মহিষাসুর’ অমল চৌধুরী

Amal Chowdhury | হারিয়ে গেল মহালয়ার সেই অট্টহাসি, প্রয়াত পর্দার ‘মহিষাসুর’ অমল চৌধুরী

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শোকের ছায়া বিনোদন জগতে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নব্বইয়ের দশকের দূরদর্শনের জনপ্রিয় ‘মহিষাসুর’ অমল কুমার চৌধুরী (Amal Chowdhury)। বুধবার উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসভবনেই জীবনাবসান হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

এক সময় মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের সঙ্গে যাঁর অট্টহাসি বাঙালির ড্রয়িংরুমে শিহরণ জাগাত, শেষ জীবনে তাঁর সঙ্গী ছিল কেবল চরম দারিদ্র্য আর একাকীত্ব। পেশায় আঁকার শিক্ষক অমলবাবু ভাগ্যের ফেরেই অভিনয় জগতে পা রেখেছিলেন। তাঁর বলিষ্ঠ চেহারা আর দাপুটে বাচনভঙ্গির কারণে দূরদর্শনের পর্দায় মহিষাসুর হিসেবে তিনি দ্রুত জনপ্রিয়তা পান। মহিষাসুর ছাড়াও যমরাজ বা অসুরের প্রধান সেনাপতির চরিত্রেও তাঁকে পর্দায় দেখা গিয়েছে।

তবে লাইট-ক্যামেরা-অ্যাকশনের সেই জৌলুস স্থায়ী হয়নি। গত দুই দশক ধরে বিনোদন জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন তিনি। বছর তিনেক আগে তাঁর শোচনীয় আর্থিক অবস্থার কথা সংবাদমাধ্যমে উঠে এলেও, ভাগ্যের বিশেষ পরিবর্তন হয়নি। অভাব-অনটনের সঙ্গে লড়াই করতে করতেই নিঃশব্দে চলে গেলেন এই গুণী শিল্পী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *