আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনও সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।
আরও পড়ুন:


মেষ রাশি: আপনার টাকা কোনও জায়গায় আটকে যেতে পারে। আপনাকে আজকে আইনি পরামর্শ নিতে হতে পারে। প্রেমের জীবন ভালো দিকে মোড় নেবে। স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে।
আরও পড়ুন:


বৃষ রাশি: স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। আপনার ঋণের আবেদন মঞ্জুর হতে পারে। বাড়িতে কোনও আত্মীয় আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। দিনটি আপনার অনুকূলেই থাকবে।


মিথুন রাশি: আজকে অর্থ নিরাপদ স্থানে রাখুন। বন্ধুদের সঙ্গে ভালো দিন কাটবে। আপনার প্রেমিক বা প্রেমিকার স্বাস্থ্য ভোগাতে পারে। কর্মক্ষেত্রে ভালো খবর পাবেন।


কর্কট রাশি: কোনও চিঠি পরিবারে খুশির খবর নিয়ে আসবে। অর্থ সঞ্চয়ের উপর নজর দিন। স্ত্রীর সঙ্গে দারুণ সময় কাটবে। বাড়ির বাচ্চাদের সঙ্গে সময় কাটান।


সিংহ রাশি: পরিবারে কোনও সদস্য অসুস্থ হতে পারে। ঘর মেরামতির কাজে হাত দিতে পারেন। পরিবারের ইচ্ছা পূরণের জন্য নিজেকে সময় দিতে ভুলে যাবেন না। দিনের শেষে একান্তে সময় কাটান।


কন্যা রাশি: দিনের শেষে ভালো খবর পেতে পারেন। অনেকদিন পর আরাম করার সুযোগ পাবেন। অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে।


তুলা রাশি: পরিবারের সদস্যরা দীর্ঘদিন পরে একসঙ্গে ঘুরতে যেতে পারেন। কর্মক্ষেত্রে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। দিনের শেষে স্ত্রীর সঙ্গে সময় কাটান।


বৃশ্চিক রাশি: অ্যালকোহল বা সিগারেটের জন্য টাকা খরচ করবেন না। না হলে অর্থনৈতিক অবস্থার সঙ্গে স্বাস্থ্যও দুর্বল হবে। এই রাশির ব্যবসায়ী জাতক-জাতিকার জন্য দিনটি ভালো। দিনের শুরুটা ক্লান্তিকর হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভালো ফল পাবেন।


ধনু রাশি: অতিরিক্ত চাওয়া-পাওয়া আপনার আর্থিক চাপ বাড়িয়ে দিতে পারে। প্রেমে পড়ার প্রবল সম্ভাবনা। আপনার দুর্বল দিকগুলি কারও সঙ্গে আলোচনা করবেন না। বিবাহিতদের ভালো সময় কাটবে।


মকর রাশি: অনেকেই আপনার সামনেই প্রশংসা করবে। আপনি দ্রুত অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পেতে পারেন। এমন একটি দিন যেখানে ভালো ও মন্দ ঘটনা ঘটবে। স্ত্রীর সঙ্গে দারুণ সময় কাটবে।


কুম্ভ রাশি: আপনার অলস মনোভাব বিপদ ডেকে আনতে পারে। আর্থিক সংকটের মুখোমুখি হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর অনেক সময় পাবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে।
আরও পড়ুন:


মীন রাশি: সুসংবাদ পেতে পারেন। আপনাকে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে। কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্য পথে বাধা ছিল, তারা আপনার চোখের সামনে আজ সমস্যায় পড়বেন।
সর্বশেষ খবর
