Afghanistan | এবার প্রতিবেশীর সঙ্গে জলযুদ্ধে নামতে চলেছে আফগানিস্তানও! আরও চাপে পাকিস্তান

Afghanistan | এবার প্রতিবেশীর সঙ্গে জলযুদ্ধে নামতে চলেছে আফগানিস্তানও! আরও চাপে পাকিস্তান

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের পর এবার পাকিস্তানের (Pakistan) সঙ্গে জলযুদ্ধে নামতে চলেছে আফগানিস্তানও (Afghanistan)! তালিবান সরকার জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব কুনার নদীর উপর বাঁধ তৈরি করবে তারা। ফলে আফগানিস্তান থেকে পাকিস্তানমুখী ওই নদীর প্রবাহ থেকে বঞ্চিত হবে ইসলামাবাদ (Islamabad)।

আফগান জল ও শক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সুপ্রিম লিডার আখুন্দজাদা মন্ত্রককে নির্দেশ দিয়েছেন, কুনার নদীর বুকে দ্রুত বাঁধ তৈরি করতে হবে। সেদেশের তথ্য প্রতিমন্ত্রী মুহাজির ফারাহি এক্স হ্যান্ডলে পোস্ট করে সেকথা জানিয়েছেন।

প্রসঙ্গত, কাবুলে এয়ার স্ট্রাইকের পর পাকিস্তান ও আফগানিস্তান দু’দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। সীমান্তে দুই দেশের গুলির লড়াইয়ে ক্ষয়ক্ষতি হয় প্রচুর। এরপর দু’দেশের মধ্যে ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি হলেও সেই মেয়াদ শেষের আগেই ঘোষণা করা হয় দোহায় আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এই অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। তবে তার আগেই আফগানিস্তানে ফের হামলা চালায় পাকিস্তান। এই পরিস্থিতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা।

এর আগে পহেলগাঁওয়ের ঘটনার পর ভারতও পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার পর জানিয়ে দিয়েছিল, রক্ত ও জল একই সঙ্গে বইতে পারে না। এবার আফগানিস্তানও সেই পথে হাঁটল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *