Adhir Ranjan Chowdhury | গোটা বিষয়টিই পূর্বপরিকল্পিত! রাজ্যপাল ইস্যুতে কেন্দ্র-রাজ্যকে বিঁধলেন অধীর চৌধুরী

Adhir Ranjan Chowdhury | গোটা বিষয়টিই পূর্বপরিকল্পিত! রাজ্যপাল ইস্যুতে কেন্দ্র-রাজ্যকে বিঁধলেন অধীর চৌধুরী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বহরমপুর: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বাংলার রাজ্য রাজনীতিতে রাজ্যপাল পরিবর্তন ইস্যু নিয়ে শুরু হয়েছে প্রবল চাপানউতোর। রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ (CV Ananda Bose) এবং নতুন রাজ্যপালের আগমন নিয়ে এবার মুখ খুললেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, এই গোটা বিষয়টি আসলে পূর্বপরিকল্পিত এবং এর নেপথ্যে রয়েছে কেন্দ্র ও রাজ্যের এক গোপন সমীকরণ।

রাজ্যপাল পরিবর্তন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) দাবি করেছেন যে, স্বরাষ্ট্র মন্ত্রক (House Ministry) তাঁকে এই বিষয়ে আগে থেকে কিছু জানায়নি। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র দাবি, মুখ্যমন্ত্রীকে আগেই জানানো হয়েছিল। এই দ্বৈরথ নিয়ে কটাক্ষ করে অধীর চৌধুরী বলেন, ‘একদিকে দিদি, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী, কে সত্য বলছেন তা বোঝা কঠিন। তবে আমি নিশ্চিত যে রাজ্যপালের পদত্যাগ এবং নতুন রাজ্যপালের আসা সবটাই আগে থেকে ঠিক করা ছিল। এর আগে জগদীপ ধনকরের সময়ও যেটা হয়েছিল, এবারেও সেটাই হল পরিকল্পনামাফিক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *