actress Priyanka Chopra opens up about leaving bollywood

actress Priyanka Chopra opens up about leaving bollywood

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


মার্কিন মুলুকই বর্তমানে তাঁর স্থায়ী ঠিকানা। সেখানেই পেতেছেন সংসার।কথা হচ্ছে নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার। বলিউডে একচেটিয়া প্রথম সারির নায়িকা থাকার পরও তাঁকে ছাড়তে হয়েছিল বলিউড। বি টাউন থেকে তাঁর প্রস্থান আজও অনেক প্রশ্ন ও কৌতূহলের উদ্রেক ঘটায়। যদিও দেশের গণ্ডি পেরিয়ে প্রিয়াঙ্কা আজ বিশ্ব দরবারে পরিচিত এক নাম। নিজের যোগ্যতায় পায়ের তলার জমি শক্ত করেছেন তিনি। কিন্তু তা যে খুব সহজ ছিল না সে কথা বলাই বাহুল্য। কেন বলিউড ছেড়েছিলেন প্রিয়াঙ্কা? নেপথ্যে ছিল কোন কারণ খোলসা করেছেন নায়িকা।

আরও পড়ুন:

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, “বলিউডে কাজ করার ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা ছিল। অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়ে তবেই কাজ করতে হতে। আমি নানা ধরণের চরিত্রে অভিনয় করতে চাইতাম। নিজেকে আরও প্রমাণ করার খিদে ছিল আমার। যা সম্পূর্ণ হয়ে উঠছিল না। ফলে একটা শূন্যতা তৈরি হয়। আমি বুঝতে পারি আমার কাজের পরিসর কমে আসছে। ক্রমেই আমি কোণঠাসা হচ্ছি। এরপরই আমি হলিউডের ছবিতে কাজ করার চিন্তাভাবনা করি। একটা সময়ের পর শুরু হয় আমার নতুন জার্নি। নিজেকে বিশ্বের দরবারে প্রমাণ করার যাত্রা শুরু হয়।”

আন্তর্জাতিক বিনোদুনিয়ায় পা রেখেই প্রথমে মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন প্রিয়াঙ্কা। জনপ্রিয় সিরিজ ‘কোয়ান্টিকো’তে দেখাগিয়েছিল তাঁকে। এরপর একে একে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন বলিউডের ‘পিগি চপস’।

Priyanka Chopra Faces Criticism For Allegedly Supporting A Distorted Map Of IndiaPriyanka Chopra Faces Criticism For Allegedly Supporting A Distorted Map Of India
প্রিয়াঙ্কা চোপড়া, ছবি: সোশাল মিডিয়া।

প্রিয়াঙ্কা আরও বলেন, “বহু বছর পর ভারতের বিনোদুনিয়ায় কাজ করেছি। ‘বারাণসী’ ছবিতে কাজ করে আমি সত্যিই আপ্লুত। এ আমার কেরিয়ারে এক পরম পাওয়া।” উল্লেখ্য, আন্তর্জাতিক বিনোদুনিয়ায় পা রেখেই প্রথমে মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন প্রিয়াঙ্কা। জনপ্রিয় সিরিজ ‘কোয়ান্টিকো’তে দেখাগিয়েছিল তাঁকে। এরপর একে একে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন বলিউডের ‘পিগি চপস’। এমনকী সেখানেই পরবর্তীতে পাতেন সংসার। পপ তারকা নিক জোনাসের সঙ্গে তাঁর সুখী গৃহকোণ।

আরও পড়ুন:

প্রায় এক দশক বলিউড থেকে দূরে নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। শেষ তাঁকে দেখা গিয়েছিল বলিউডের পর্দায়‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির সুবাদে। বলিউড হোক বা হলিউড প্রিয়াঙ্কার অভিনয় থেকে জনপ্রিয়তা আলাদা করে বলার কিছু নেই। কিন্তু এহেন ভারতীয় বিনোদুনিয়ায় পায়ের তলার শক্ত জমি ছেড়ে হলিউডে গিয়ে নতুন পরিচয় তৈরি করা স্বাভাবিকভাবেই সহজ ছিল না। তিরিশ বছর বয়সে শুরু করেছিলেন কেরিয়ারের নয়া ইনিংস। তবে সেদিন তা কঠিন হলেও আজ সেই সাফল্যের স্বাদ যে বড় মধুর তা নিজেই খোলসা করেছেন প্রিয়াঙ্কা।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *