Accident in Baranagar, Minor boy died

Accident in Baranagar, Minor boy died

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


কারখানার লিফটে আটকে পড়েছিল নাবালক শ্রমিক! বেরতে গিয়েই ভয়ংকর পরিণতি। উপর থেকে নিচে পড়ে মৃত্যু হল কিশোরের। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বরানগরের সুভাষনগর বঙ্গলক্ষ্মী বাজার এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

মৃতের নাম আকাশ দেব (১৭)। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আকাশের বাড়ি বরানগরের একে মুখার্জি রোডের সারদাপল্লিতে। সপ্তাহ দুয়েক আগে সুভাষনগর বঙ্গলক্ষ্মী বাজারের ওই গেঞ্জি কারখানায় কাজে যোগ দেয় ওই নাবালক। অন্যান্যদিনের মতোই শনিবার কাজে গিয়েছিল আকাশ। সন্ধ্যায় কারখানার লিফটে করে উপরের তলায় উঠছিল সে। দুই ও তিনতলার মাঝামাঝি গিয়ে হঠাৎ লিফটটি আটকে যায়। স্বাভাবিকভাবেই ভিতরে আটকে পড়ে কিশোর। আতঙ্কে যে কোনওমূল্যে লিফট থেকে বেরনোর চেষ্টা করে, গেট খোলে সে। ঠিক সেই সময় আচমকাই লিফটটি চালু হয়ে যায়। ভারসাম্য হারিয়ে উপর থেকে সটান নিচে পড়ে যায় কিশোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন:

স্বাভাবিকভাবেই শ্রমিকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। কেন লিফট মাঝপথে বন্ধ হয়ে গেল, আটকে থাকা অবস্থায় লিফটের দরজা কীভাবে খুলল, তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি নাবালককে কেন কাজে রাখা হল, সেই প্রশ্নও উঠছে। বরানগর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা স্থানীয় তৃণমূল নেতা অঞ্জন পাল বলেন, “লিফটের রক্ষণাবেক্ষণ নিয়মিত হতো কি না এবং কীভাবে এক নাবালককে কাজে নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন। নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপের জন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।” পুলিশ জানিয়েছে, লিফটের রক্ষণাবেক্ষণ, কারখানার সুরক্ষা ব্যবস্থা এবং কিশোরটি ঠিক কী ধরনের কাজে যুক্ত ছিল-সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *