উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এখন মহাপ্রলয়ের রূপ নিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই হত্যার প্রতিশোধ নিতে পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ (USS Abraham Lincoln)-এ শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (IRGC)। পাল্টা আঘতে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে আমেরিকা।
ইরানের দাবি: মার্কিন রণতরী এখন লক্ষ্যবস্তু
এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, “মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন চারটি ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।” চরম হুঁশিয়ারি দিয়ে তারা আরও বলেছে, “টেররিস্ট আগ্রাসনকারীদের জন্য এই জল ও স্থলভাগ খুব শীঘ্রই কবরস্থানে পরিণত হবে।” যদিও মার্কিন রণতরীতে ক্ষয়ক্ষতির বিষয়টি এখনও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
