Abhishek Banerjee | ‘বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের আরেকটি পরাজয়’, ১০০ দিনের কাজের প্রকল্পে সুপ্রিম নির্দেশের পর পোস্ট অভিষেকের

Abhishek Banerjee | ‘বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের আরেকটি পরাজয়’, ১০০ দিনের কাজের প্রকল্পে সুপ্রিম নির্দেশের পর পোস্ট অভিষেকের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাকে ১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। সোমবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Courtroom)। আর্থিক অনিয়মের অভিযোগে এই প্রকল্পে তিন বছর টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। এদিন শীর্ষ আদালত কেন্দ্রের আবেদন খারিজ করে এবং কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখে। এদিন ফের কাজ চালু রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এমন নির্দেশে পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। একে বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের পরাজয় বলে দাবি করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

এদিন অভিষেক এক্স-এ পোস্টে লিখেছেন, ‘সুপ্রিম কোর্ট কেন্দ্রের আবেদন খারিজ করেছে। এটি বাংলার জনগণের জন্য একটি ঐতিহাসিক জয়, যাঁরা দিল্লির অহংকার এবং অন্যায়ের সামনে মাথা নত করতে অস্বীকার করেছিল।’ আসলে, কেন্দ্রীয় সরকারের আবেদনটি ছিল কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Courtroom) নির্দেশের বিরুদ্ধে, যেখানে রাজ্যে মনরেগা প্রকল্প (MGNREGA) ফের চালুর নির্দেশ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের রায়ে সেই নির্দেশ বহাল থাকল। অভিষেক লেখেন, ‘যখন রাজনৈতিকভাবে হারাতে পারেনি, তখন বিজেপি বঞ্চনাকে অস্ত্র করেছিল। বাংলার গরিব মানুষের মজুরি কেড়ে নিয়ে আর্থিক অবরোধ জারি করেছিল। আমরা প্রতিটি ন্যায্য টাকা, প্রতিটি সৎ কর্মী, প্রতিটি নীরব কণ্ঠস্বরের জন্য লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছিলাম।’

বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি লিখেছেন, ‘আজকের রায় প্রমাণ করল— অন্যায় চলবে না, ষড়যন্ত্র টিকবে না, জনগণের আদালতে তাদের বন্দি হতে হবে। বিজেপির ঔদ্ধত্যের আজ বিচার হল।’

প্রসঙ্গত, গত তিন বছর ধরে পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে ১০০ দিনের কাজের প্রকল্প। তৃণমূল সরকার বারবার অভিযোগ জানিয়েছে, কেন্দ্র ইচ্ছাকৃতভাবে প্রকল্পের টাকা আটকে রেখেছে। কেন্দ্রের দাবি, রাজ্যে এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে- প্রকৃত শ্রমিকদের বঞ্চিত করে টাকার লেনদেন হয়েছে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টে। সেই কারণেই অর্থ বরাদ্দ বন্ধ রাখা হয়েছিল।

১৮ জুন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনও শর্ত দিতে পারবে কেন্দ্র। তবে একশো দিনের কাজ ফের শুরু করতে হবে। গোটা প্রকল্প বন্ধ রাখা যাবে না। ১ অগাস্ট থেকে রাজ্যে প্রকল্পের কাজ শুরু করতে বলেছিল হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। এদিন বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্রের আবেদন খারিজ করে দেয়। হাইকোর্টের নির্দেশই বহাল রাখে। যার অর্থ পশ্চিমবঙ্গকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দিতে হবে মোদি সরকারকে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *