62nd Nationwide Chess Championship | বাঁদরের উপদ্রবে নাজেহাল প্রতিযোগীরা, চূড়ান্ত অব্যবস্থা জাতীয় দাবায় 

62nd Nationwide Chess Championship | বাঁদরের উপদ্রবে নাজেহাল প্রতিযোগীরা, চূড়ান্ত অব্যবস্থা জাতীয় দাবায় 

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


গুন্টুর: বিশ্ব দাবার মঞ্চ কাঁপাচ্ছেন ভারতের ডোম্মারাজু গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানানন্দরা। উলটোদিকে জাতীয় দাবায় চূড়ান্ত অব্যবস্থা।

অন্ধ্রপ্রদেশের গুন্টুরে ৬২তম জাতীয় দাবার আসর বসেছিল। এই প্রতিযোগিতাকে ঘিরে চরম অব্যবস্থার অভিযোগ করেছেন প্রতিযোগীরা। একটিমাত্র তাঁবু খাটিয়ে ৪০০টি দাবার বোর্ড পেতে প্রতিযোগিতা চলে। থেকে থেকে বিদ্যুতের সংযোগ চলে গিয়েছে। সেইসঙ্গে বৃষ্টির জলও চুইয়ে চুইয়ে তাঁবুতে ঢোকে। এখানেই শেষ নয়, তাঁবুর ওপর একদল বাঁদরের দাপাদাপিতে নাজেহাল অবস্থা হয় প্রতিযোগীদের। খাবারের মান নিয়েও অভিযোগ করেছেন প্রতিযোগীরা।

জাতীয় দাবার এই হাল দেখে ক্ষুব্ধ দেশের দাবা মহল। দুইবারের জাতীয় চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার সেতুরামন সমাজমাধ্যমে বলেছেন, ‘এটা দাবা প্রতিযোগিতা নয়, টিকে থাকার লড়াই।’ প্রজ্ঞানানন্দ ও তাঁর দিদি বৈশালীর মেন্টর আরবি রমেশ বলেছেন, ‘আমাদের দেশের দাবাড়ুরা গোটা বিশ্ব কাঁপাচ্ছে। কিন্তু সেখানে জাতীয় দাবার বেহাল ব্যবস্থা।’

ইতিমধ্যে সর্বভারতীয় দাবা ফেডারেশনের সভাপতি নীতিন নারাং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলেই জানা গিয়েছে। গোয়াতে দাবা বিশ্বকাপের আসর বসার আগে জাতীয় দাবার বেহাল দশায় মুখ পুড়ল ভারতের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *