সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলমুক্তি দূরঅস্ত! ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় উমর খালিদ, শারজিল ইমাম এবং আরও সাত অভিযুক্তের জামিন খারিজ করল দিল্লি হাই কোর্ট। বছর পাঁচেক আগে দিল্লিতে হিংসার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ ওঠে উমর খালিদ, শারজিল ইমাম এবং আরও সাত জনের বিরুদ্ধে। ইএউপিএ ধারায় মামলা হয় অভিযুক্তদের বিরুদ্ধে।
বিচারপতি নবীন চাওলা এবং শৈলন্দর কাউরের বেঞ্চে মামলা উঠেছিল। জামিনের আবেদন করেছিলেন উমর খালিদ, শারজিল ইমাম, মোহাম্মদ সেলিম খান, শিফা উর রহমান, আতহার খান, মিরান হায়দার, আবদুল খালিদ সাইফি, গুলফিশা ফাতিমা এবং শাদাব আহমেদ। দীর্ঘ শুনানির পর ৯ জুলাই রায় স্থগিত রেখেছিল আদালত। মঙ্গলবার দুই বিচারপতির বেঞ্চ জানায়, (জামিনের) সমস্ত আবেদন খারিজ করা হল।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
