১২ অক্টোবর রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে তুলারাশিকে, অন্যদের ভাগ্যে কী আছে?

১২ অক্টোবর রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে তুলারাশিকে, অন্যদের ভাগ্যে কী আছে?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে (Ajker Rashifal) গজকেশরি রাজযোগ শুরু হবে কিছু জাতক জাতিকার জীবনে। একইসঙ্গে সর্বার্থ সিদ্ধি যোগ লক্ষ্য করা যাচ্ছে। গ্রহ ও তিথির এই অবস্থান কারও পক্ষে শুভ। আবার কারও পক্ষে অশুভ। কেমন কাটবে আপনার আজকের দিনটি? আসুন জেনে নেওয়া যাক।

Horoscope: Daily horoscope on 23 June

মেষ রাশি: অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ মিলবে। ধৈর্য ধরে কাজ করুন। সাফল্য পাবেন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট কথা বলুন। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখবেন। দাম্পত্য সম্পর্কে অশান্তি দেখা দিতে পারে। 

Horoscope: Daily horoscope on 23 June

বৃষ রাশি: কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। বিনিয়োগের জন্য ভালো সময়। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। ছোটখাট অসুস্থতা এড়িয়ে যাবেন না। শরীর ও স্বাস্থ্যের প্রতি নজর দিন। সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। পিতা-মাতার শরীর ভালো যাবে না। চিকিৎসায় অতিরিক্ত খরচের সম্ভাবনা।

Horoscope: Daily horoscope on 23 June

মিথুন রাশি: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য শুভ সময়। ব্যবসায় লাভের মুখ দেখবেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াবার সম্ভাবনা রয়েছে। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক থাকুন। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মানসিক অস্থিরতা বাড়বে।

Horoscope: Daily horoscope on 23 June

কর্কট রাশি: নতুন যোগাযোগ গড়ে উঠতে পারে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন।  অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। পরিবারকে সময় দিন। কর্মক্ষেত্রে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। বিবাদ এড়িয়ে চলুন। ব্লাড সুগারের রোগীরা সংযত জীবনযাপন করুন। 

Horoscope: Daily horoscope on 23 June

সিংহ রাশি: কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত প্রশংসিত হবে। অহংকার এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কে উষ্ণতা বজায় থাকবে। সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যেকোনও নতুন কাজ আজ শুরু করতে পারেন। সমস্ত বাধা বিপত্তি আজকের দিনে আপনি নির্বিঘ্নে অতিক্রম করতে পারবেন। অর্শ জাতীয় রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Horoscope: Daily horoscope on 23 June

কন্যা রাশি: কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ বাড়বে। সন্তানের কৃতিত্বে গর্ববোধ করবেন। গৃহে শান্তি ও আনন্দের পরিবেশ থাকবে। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়। মানসিক অস্থিরতায় ভোগার আশঙ্কা রয়েছে। মানসিক চাপ কমাতে মেডিটেশন করুন। পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। দেখে শুনে রাস্তা পার হোন।

Horoscope: Daily horoscope on 23 June

তুলা রাশি: অংশীদারিত্বের কাজে সাফল্য আসবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। প্রেমের সম্পর্কে মধুরতা বজায় থাকবে। বহু দিনের পাওনা আদায় হবে আজ। ব্যবসায় বড় কোনও সুযোগ পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। দাঁতের ব্যথায় কষ্ট পেতে পারেন।

Horoscope: Daily horoscope on 23 June

বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলুন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। গোপন শত্রুদের থেকে সতর্ক থাকুন। ব্যবসায় লাভ হবে। অতিরিক্ত অর্থ প্রাপ্তির সম্ভাবনা। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। 

Horoscope: Daily horoscope on 23 June

ধনু রাশি: আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন। ভাই-বোনের সম্পর্ক ভালো হবে। অশুভ প্রভাব থেকে মুক্ত হবেন। নিজের লক্ষ্যে স্থির থাকলে সাফল্য পাওয়ার সম্ভাবনা। সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে। 

Horoscope: Daily horoscope on 23 June

মকর রাশি: আকস্মিক আর্থিক লাভ বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। গোপন বিষয়গুলো নিয়ে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। লিভারের সমস্যায় ভোগার সম্ভাবনা। নিজের ক্রোধকে সংযত করুন।

Horoscope: Daily horoscope on 23 June

কুম্ভ রাশি: সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে, বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে। ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে সমস্যা সমাধান করুন। যেকোনও সিদ্ধান্ত দুপুরের পরে নিন। শারীরিক অবস্থা ভালো যাবে না। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়। 

Horoscope: Daily horoscope on 23 June

মীন রাশি: পুরোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন। কাজের চাপ বাড়তে পারে। অপ্রত্যাশিত ভ্রমণের সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে অশান্তি ঘটতে পারে। মানসিক অস্থিরতায় ভুগবেন। নিজের ভুল স্বীকার করে নিন। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনও সুযোগ পেতে পারেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ







Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *