হোমের তালা ভেঙে পালাল ৭ বাংলাদেশি মহিলা! কী হল তারপর…

হোমের তালা ভেঙে পালাল ৭ বাংলাদেশি মহিলা! কী হল তারপর…

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


হোমের তালা ভেঙে পালিয়ে গেলেন ১০ জন আবাসিক! তাঁদের মধ্যে ছিলেন ৭ জন বাংলাদেশি মহিলাও। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোলতলা এলাকায়। জানাজানি হতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। কীভাবে তাঁরা পালালেন? নিরাপত্তা ব্যবস্থায় কতটা খামতি ছিল? সেই প্রশ্ন উঠেছে।

ঘটনাটি সোমবার গভীর রাতের। মধ্যমগ্রামের দোলতলা সংলগ্ন এলাকার ওই হোমে অনেক আবাসিক থাকে। একসঙ্গে ১০জন আবাসিকের পালিয়ে যাওয়ার ঘটনায় হোমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আবাসিকদের মধ্যে ২জন নাবালিকা, ৭জন বাংলাদেশি মহিলা ও ১জন এরাজ্যের বাসিন্দা বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হোমটি শুধু মহিলা আবাসিকের জন্য। বিদেশি নাগরিক বা সিডব্লিউসি’র মাধ্যমে এই হোমে পাঠানো হয়।

আরও পড়ুন:

অভিযোগ, সোমবার আনুমানিক রাত ১২ টা নাগাদ ওই হোমের ১০ জন আবাসিক গেটের তালা ভেঙে পালিয়ে যায়। হোমের নিরাপত্তা কর্মী তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হয়নি। দ্রুত খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানায়। রাতেই শুরু হয় ওই এলাকায় তল্লাশি অভিযান। শেষপর্যন্ত মধ্যমগ্রাম থানার পুলিশ গঙ্গানগর কাটাখাল-সহ সংলগ্ন এলাকা থেকে ১০জন আবাসিককেই উদ্ধার করে। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই হোম কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ওই আবাসিকদের ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকেই পালিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে বলেই জানা গিয়েছে। ঘটনা প্রসঙ্গে বারাসত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) দুর্বার বন্দ্যোপাধ্যায় বলেন, হোম কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। হোমের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিরাপত্তা-সহ অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *