বলিউডের একাধিক তারকা এখন লরেন্স বিষ্ণোই দলের নজরে। সাম্প্রতিককালে সেই তালিকায় নাম জুড়েছে পর্দার ‘আলাউদ্দিন খিলজি’ রণবীর সিংয়েরও। কিছুদিন আগেই তাঁর কাছে হুমকি ফোনে চাওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। সেই টাকার পরিমাণ ১০ কোটি। সেই ঘটনার পর কড়া নিরাপত্তা বলয়ে মোড়া হয়েছিল বলিউডের এই তারকা জুটির আবাসন। এবার এসবের মাঝেই সস্ত্রীক প্রথমবার প্রকাশ্যে এলেন ‘ধুরন্ধর’-এর ‘হামজা’। কোথায় গেলেন দীপিকাকে নিয়ে?
আরও পড়ুন:
শুক্রবার ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রণবীর ও দীপিকা। এদিন সেখানে কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। বাবা প্রকাশ পাড়ুকোনের সেই বিশেষ অনুষ্ঠানেই অভিনেতা-স্বামী রণবীরের সঙ্গে যোগ দিতে পৌঁছে গিয়েছিলেন দীপিকা। সকলের সঙ্গে সেই অনুষ্ঠানে সৌজন্য বিনিময় সারেন দুই তারকাই। কয়েকদিন আগে ঘটে যাওয়া এই ঘটনার ছাপ এতটুকু ফেলতে দেননি জীবনে তা তাঁদের অভিব্যাক্তিতে স্পষ্ট।
আরও পড়ুন:


বাবা প্রকাশ পাড়ুকোনের সেই বিশেষ অনুষ্ঠানেই অভিনেতা-স্বামী রণবীরের সঙ্গে যোগ দিতে পৌঁছে গিয়েছিলেন দীপিকা।
উল্লেখ্য, “১০ কোটি না পেলে দেখে নেব…”, গত মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি রণবীর সিংয়ের (Ranveer Singh) ফোনে হুমকিবার্তা আসার পরই ঘটনার তদন্তে মাঠে নেমে পড়েছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। বাড়ানো হয় তারকাদম্পতির নিরাপত্তাও। সেলেবপাড়ায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে বিষ্ণোই গ্যাং! কখনও সলমন খান, কখনও রোহিত শেট্টির বাড়িতে হামলা, আবার কখনও বা দেশের গণ্ডি ছাড়িয়ে কপিল শর্মার কানাডার ক্যাফেতে গোলাগুলি চালিয়ে বুক ঠুকে দায় স্বীকার করে নিয়েছে এই কুখ্যাত গ্যাস্টার গোষ্ঠী।
সর্বশেষ খবর
