সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আত্মসমর্পণ অথবা মৃত্যু’, লাল সন্ত্রাসীদের এই দুইয়ের মধ্যে যে কোনও একটি বিকল্প বেছে নিতে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইমতো ‘মাওবাদ’ শব্দটিকে দেশ থেকে মুছে ফেলতে জোরকদমে শুরু হল অভিযান। মঙ্গলবার ‘জঙ্গলের ত্রাস’ মাদভি হিদমাকে খতম করার পর গুলির লড়াইয়ে মৃত্যু হল আরও ৭ মাওবাদীর। মৃতদের তালিকায় রয়েছে ৩ জন মহিলা সদস্যও।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
