হরিয়ানায় আবির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে মৃত অন্তত ৫

হরিয়ানায় আবির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে মৃত অন্তত ৫

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


হরিয়ানায় একটি আবির তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঝলসে মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের। আহতের সংখ্যা বহু। কিন্তু কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শনিবার সকাল ১১টা নাগাদ হরিয়ানার জিন্দ জেলার সাফিদন এলাকায় অবস্থিত ওই কারখানাটিতে আচমকা আগুন লেগে যায়। সেই সময় কারখানার ভিতরে প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় হলস্থূল পড়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ। এরপরই আতঙ্কিত ছড়ায়। কিন্তু কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। অভিযোগ উঠেছে, কারখানার প্রধান দরজাটি বাইরে থেকে বন্ধ ছিল। ফলে অগ্নিকাণ্ডের সময় ভিতরেই শ্রমিকরা আটকে পড়েন। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁরা প্রত্যেকেই মহিলা। জখম হয়েছেন অন্তত ২০ জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন    

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন সেখানে উপস্থিত হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *