হরমুজ ডিঙিয়ে ভারতের পথে দু’টি এলপিজি ট্যাঙ্কার, কাজ হল মোদি-জয়শংকরের চারদফা ফোনে

হরমুজ ডিঙিয়ে ভারতের পথে দু’টি এলপিজি ট্যাঙ্কার, কাজ হল মোদি-জয়শংকরের চারদফা ফোনে

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার (SCI) দু’টি ভারতীয় পতাকাবাহী LPG ট্যাঙ্কার (জাহাজ) ‘শিবালিক’ এবং ‘নন্দা দেবী’ নির্বিঘ্নে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। বর্তমানে ভারত অভিমুখে রওনা দিয়েছে জ্বালানিবাহী জাহাজ দু’টি। সূত্রের খবর, ইরান এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলির কটূনৈতিক সহযোগিতায় তীব্র সতর্কতার সঙ্গে হরমুজ ডিঙিয়েছে শিবালিক এবং নন্দা দেবী। নেপথ্যে দিল্লির তরফে বিভিন্ন স্তরে চার দফা ফোনালাপ। এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কথা বলেন।

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ হরমুজ প্রণালী। ইরানের তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, পশ্চিম এশিয়ার এক লিটার তেলও বাইরে যাবে না। যদিও চিন ও রাশিয়াকে হরমুজ ব্যবহারের ছাড়পত্র দিয়েছে তেহরান। এতদিন ভারতকে সে সুযোগ দেওয়া হয়নি। দেশে জ্বালানি সংকট নেই বলে মোদি সরকারের তরফে বার্তা দেওয়া হলেও জ্বালানি গ্যাসের অভাব ও মূল্যবৃদ্ধি নজরে পড়েছে। এই অবস্থায় গত বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট পেজেসিকিয়ানের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি। অন্যদিকে গত দুই সপ্তাহে অন্তত চারবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর কথা বলেন ইরানের বিদেশমন্ত্রী সইদ আব্বাস আরাঘাচির সঙ্গে। মনে করা হচ্ছে এতেই কাজ হল।

প্রসঙ্গত, দেশে গ্যাসের সংকটের মধ্যে শিবালিক বয়ে রয়েছে আনুমানিক ৪০ হাজার মেট্রিক টন গ্যাস। অন্যদিকে নন্দা দেবীতেও রয়েছে বিপুল পরিমাণ গ্যাস। বর্তমানে দুটি জাহাজের বিপুল পরিমাণ গ্যাস অমূল্য বললে ভুল বলা হয় না। উল্লেখ্য, যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী ডিঙিয়ে এই নিয়ে তৃতীয় জ্বালানী ভর্তি জাহাজ ভারতের বন্দরে নির্বিঘ্নে পৌঁছতে চলেছে।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *