স্ত্রী ও ছেলেকে খুনের পর আত্মহত্যার চেষ্টা স্বামীর! হাড়হিম কাণ্ড উলুবেড়িয়ায়

স্ত্রী ও ছেলেকে খুনের পর আত্মহত্যার চেষ্টা স্বামীর! হাড়হিম কাণ্ড উলুবেড়িয়ায়

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


পারিবারিক বিবাদের জের। স্ত্রী ও ছেলেকে কুপিয়ে খুনের পর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর। হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার বানিতলায়। বর্তমানে হাসপাতালে ভর্তি অভিযুক্ত যুবক ও তার ছোট ছেলে। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঠিক কী কারণে এই ঘটনা, তা জানতে শুরু করা হয়েছে তদন্ত।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম প্রদীপ মুখোপাধ্যায়। স্ত্রী, দুই ছেলে ও মাকে নিয়ে থাকত সে। বেশ কিছুদিন ধরে সাংসারিক বিবাদ চলছিল। বৃহস্পতিবার সকাল থেকেই স্ত্রী ও ছেলেদের সাথে প্রদীপের অশান্তি চলছিল। রাতে অপর্না মুখোপাধ্যায় (৩৮) বড় ছেলে প্রনব ও ছোট ছেলে আবিরকে নিয়ে ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় প্রদীপ টালি খুলে ঘরের মধ্যে ঢুকে ঘুমন্ত স্ত্রী ও বড় ছেলে প্রণবের উপর কাটারি নিয়ে হামলা চালায়। কাটারি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে সে। ছোট ছেলে ছুটে পালাতে গেলে তাঁর উপরও হামলা চালায় প্রদীপ। এরপর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে প্রদীপ।

আরও পড়ুন:

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। অপর্ণা ও প্রণবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেছে। হাসপাতালে ভর্তি প্রদীপ ও তার ছোট ছেলে। প্রদীপের মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে আটক করা হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *