সেলিমে ‘রুষ্ট’ ছাত্ররা, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান ছাড়লেন ছাত্রদের একাংশ

সেলিমে ‘রুষ্ট’ ছাত্ররা, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান ছাড়লেন ছাত্রদের একাংশ

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের অডিটোরিয়াম কক্ষে একটি অনুষ্ঠান ছিল। ‘সামাজিক সাম্য এবং সংখ্যালঘুদের আধিকারিক বিষয়ক গণতান্ত্রিক আলোচনা’। আর ওই অনুষ্ঠানেই বিপত্তি। মহম্মদ সেলিমের বক্তব্য শুরু হতেই বয়কট পড়ুয়াদের একাংশের। 

মঞ্চে আসেন মহম্মদ সেলিম। সেই মুহূর্তেই উপস্থিত ছাত্রদের একাংশ বেরিয়ে যেতে শুরু করেন। একপ্রকার বয়কট করা হয় মহম্মদ সেলিমকে।

আরও পড়ুন:

ওই অনুষ্ঠানে বক্তা হিসাবে আরও অনেকেই উপস্থিত ছিলেন। বক্তা হিসেবে নওশাদ সিদ্দিকি, মহম্মদ সেলিম, সামিরুল ইসলামের নাম ছিল। ওই অনুষ্ঠান চলছিল। মঞ্চে তখন বক্তব্য রাখছেন নওশাদ সিদ্দিকি। ঠিক সেই সময় মঞ্চে আসেন মহম্মদ সেলিম। আচমকাই উপস্থিত ছাত্রদের একাংশ বেরিয়ে যেতে শুরু করেন। একপ্রকার বয়কট করা হয় মহম্মদ সেলিমকে। যদিও মঞ্চ থেকে নওশাদ বলতে থাকেন, নিউটাউনের বাস ছেড়ে দেবে তাই বেরচ্ছে। এই ঘটনায় একাধিক তৃণমূল নেতা ‘সেলিমকে বয়কট’ এই ধরনের সোশাল মিডিয়া পোস্ট করেছেন।

এই বিষয়ে নওশাদ সিদ্দিকিকে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়ে আমার কাছে কোনও জানকারি নেই, দেখেছি বেরিয়ে যাচ্ছিলেন। বাস ধরার বিষয় থাকতে। খুব ভালো আলোচনা ছিল, এটা ঘেঁটে লাভ নেই। যদিও ছাত্রদের একাংশ বলছেন অন্য কথা। মহম্মদ সেলিমের বক্তব্য বা তাঁর উপস্থিতিতে অসন্তোষ বলেই বেরিয়ে যাওয়া বলেই দাবি পড়ুয়াদের।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *