ক্রিকেট বিশ্বে ভারতেরই আধিপত্য। টানা দু’বার বিশ্বজয় করে এ কথা আরও একবার বুঝিয়ে দিলেন সূর্যকুমার যাদবরা। নিন্দুকদের জবাব দিয়েই তৃতীয়বার দুনিয়া জয় করল মেন ইন ব্লু। একই সঙ্গে ঘরের মাটিতেও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নজির গড়েছে ভারত। এমন জয়ের পর মুখে হাসি ফুটেছে গৌতম গম্ভীরেরও। ভারতীয় দলের এহেন সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন শচীন তেণ্ডুলকর থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে মহেন্দ্র সিং ধোনি। কী বলেছেন তাঁরা?
এই বিষয়ে আরও খবর
ভারতীয় দলের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে শচীন লেখেন, ‘টি-টোয়েন্টি ফর্ম্যাটে প্রথমবার কোনও দল টানা দুবার বিশ্বকাপ জিতল। ভারত এই ট্রফি জয়ের যোগ্য দল। আমদের ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল অসাধারণ। একইসঙ্গে বিশেষ ধরণের ক্রিকেট প্রদর্শন করেছে ভারত। দারুণ হয়েছে, টিম ইন্ডিয়া। জয় হিন্দ।’
Profitable the World Cup twice in a row, the primary time any workforce has performed so within the T20 format. Completely deserving and rightful winners of the trophy.
What a improbable efficiency by our workforce and a particular model of cricket on show.
Nicely performed, Group India. Jai Hind! 🇮🇳🏆
— Sachin Tendulkar (@sachin_rt) March 8, 2026
ফাইনালে বল গড়ানোর আগে ট্রফি হাতে মাঠে ঢোকেন দুই বিশ্বজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা। দুই প্রিয় তারকা দেখে উচ্ছ্বসিত দর্শক। ফাইনালের পর ভারতীয় দলের ট্রফিজয়ের ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন মাহি। লেখেন, ‘আহমেদাবাদে ইতিহাস তৈরি হল। ভারতীয় দল, সাপোর্ট স্টাফ এবং বিশ্বব্যাপী ভারতীয় সমর্থকদের অভিনন্দন। খেলা দেখে খুব ভাল লাগল। কোচসাহেবের মুখে হাসি দেখলে দারুণ লাগে। হাসি ও আবেগ একসঙ্গে থাকলে আটকানো কঠিন। অসাধারণ খেলেছ তোমরা। বুমরাহের বিষয়ে আলাদা করে কী আর লিখব! ও চ্যাম্পিয়ন বোলার।’ উল্লেখ্য, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত জিতেছিল ধোনির নেতৃত্বে। দুই টুর্নামেন্টেই দারুণ খেলেছিলেন গম্ভীর। পরে অবশ্য ধোনি-গম্ভীরের সম্পর্কের টানাপড়েন এবং মাঠের ভেতরের মতবিরোধ নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তবে বিশ্বজয়ের পর টিম ইন্ডিয়ার হেডকোচের প্রশংসাই করেছেন মাহি।
অন্যদিকে, প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা লেখেন, ‘গোটা দল দুরন্ত খেলেছে। সকলকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার শুভেচ্ছা।” মাহি এবং হিটম্যানের মতো বিরাট কোহলিও শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আমরা আবারও চ্যাম্পিয়ন হলাম। আহমেদাবাদে দুর্দান্ত একটা জয় পেয়েছি আমরা। গোটা প্রতিযোগিতায় অসাধারণ খেলেছ। এই দলটার সঙ্গে কারওর তুলনা হবে না। তোমরা দারুণ সাহসের পরিচয় দিয়েছে। কঠিন পরিস্থিতিতে লড়েছ। চ্যাম্পিয়নও হয়েছ। সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে শুভেচ্ছা। জয় হিন্দ।’
এই বিষয়ে আরও খবর
Champions ⭐️⭐️⭐️ Phenomenal win for Group India in Ahmedabad. Completely no match for the explosive cricket performed by us all through the match. Good character proven by the boys to maintain combating in powerful conditions and turn out to be world champions as soon as once more. Congratulations to…
— Virat Kohli (@imVkohli) March 8, 2026
তাছাড়াও অভিনন্দন জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন-সহ অনেকে।
সর্বশেষ খবর
