সিডনি সৈকত রক্তে লাল! ইহুদিদের উৎসবে বন্দুকবাজের হামলা, নিহত অন্তত ১০

সিডনি সৈকত রক্তে লাল! ইহুদিদের উৎসবে বন্দুকবাজের হামলা, নিহত অন্তত ১০

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: এবার অস্ট্রেলিয়ায় বন্দুকবাজের হামলা। সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসব চলছিল, সেই ভিড়ের মধ্যেই এলোপাথাড়ি গুলি চালায় এক বন্দুকবাজ। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত ৫০টি গুলি চালিয়েছে অভিযুক্ত। এর জেরে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত একজন। পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই ইউদি উৎসবে হামলা চালানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বন্ডি বিচে শিশু পার্কের কাছে আয়োজন করা হয়েছিল ইহুদিদের ‘হানুককাহ’ উৎসব। সেখানেই হামলা চালায় বন্দুকবাজ। তদন্তকারীরা বলছেন, মাস খানেক ধরে পরিকল্পনা করেই এই ষড়যন্ত্র করা হয়েছে। গুলির শব্দ পাওয়া মাত্র পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। পালটা গুলি চালানোয় মৃত্যু হয়েছে এক বন্দুকবাজের। আরেক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবি ও ভিডিও। যেখানে দেখা গিয়েছে, এক বন্দুকবাজ পথচারীরর দিকে বন্দুক তাক করেছেন। তিনি দ্রুত পালানোর চেষ্টা করছেন। দ্বিতীয় বন্দুকধারী একটি সেতু থেকে গুলি চালাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমপক্ষে তিনটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল। বন্দুকবাজদের কোমরে গোলাবারুদের বেল্ট পরে ছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *